রাশিয়া, তুরস্ক, অস্ট্রিয়া এবং মুম্বাইতে শুটিংয়ের পর্ব সেরে এবার দিল্লিতে যাচ্ছেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। তাদের আসন্ন সিনেমা ‘টাইগার থ্রি’-র শুটিংয়ের বাকি কাজ শেষ করতেই আগামী বছরের জানুয়ারিতে উড়াল দেবেন ক্যাট ও সালমান।
বিগ বাজেটের থ্রিলার ঘরানার এই সিনেমার পরিচালনা করছেন মনীশ শর্মা। দিল্লির শহরের কয়েকটি স্পটে সিনেমার দৃশ্যায়ন করা হবে। সেখানের ভিড় রাস্তায় সালমান-ক্যাটরিনা শুটিং করবেন তারা। তবে কোনো সেট সাজিয়ে নয়। একদম বাস্তব পরিবেশে শুটিং হবে। পরিচালক তাদের নিয়ে রাস্তায় বা ভিড় কোনো স্থানে এমনভাবে শুটিং করতে চান যেন তাদের দেখে সাধারণ মানুষ চিনতে না পারেন। এ জন্য অবশ্য ব্যাপক নিরাপত্তার প্রস্তুতি চলছে। জানুয়ারীতে ১৫ দিন ব্যাপী চলবে এ শুটিং।
পরিচালক মনে করছেন ‘টাইগার থ্রি’ পূর্ববর্তী বাকি সিকুয়েলগুলোর মতোই দর্শকদের পছন্দের তালিকায় থাকবে। ২০১২ সালে ‘এক থা টাইগার’ সিনেমা দিয়ে শুরু হয় টাইগার সিনেমার সিক্যুয়েল। এর পর ২০১৭ সালে ‘টাইগার জিন্দা হ্যায়’ মুক্তি পায়। উভয় সিনেমা ৫২০ কোটি সিনেমার ব্যবসা করে বক্স অফিসে হিটের তকমা নিয়ে নেয়।
ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলার রিপোর্ট থেকে জানা যায় যে, ‘টাইগার থ্রি’ সিনেমায় চমক হিসেবে সালমানের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে বলিউড অভিনেতা ইমরান হাশমিকে। এই সিনেমায় ইমরান হাশমিকে একজন আইএসআই এজেন্টের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।
সদ্য বিয়ের পর্ব সেরেছেন বলিউড লাস্যময়ী ক্যাটরিনা কাইফ। এখন তিনি মিসেস ভিকি কৌশল। ক্যাটরিনার হাতে ‘টাইগার থ্রি’ ছাড়াও বেশ কয়েকটিন সিনেমা রয়েছে। সে কারণে রাজস্থানে বিয়ের পর্ব সেরে মুম্বাই ফিরেছেন। সিনেমার শুটিং পর্ব সেরে স্বামী ভিকি কৌশলের সঙ্গে উড়াল দেবেন হানিমুনের উদ্দেশ্যে।
শুক্রবার (১৭ ডিসেম্বর) ছিল ক্যাটরিনার প্রথম রান্নাঘরে প্রবেশের দিন। পারিবারিক রীতি মেনে শ্বশুরবাড়ির সবার জন্য বানিয়ে ফেলেছেন সুজির হালুয়া। ইনস্টাগ্রামে নিজেই সেই ছবি দিয়েছিলেন ক্যাটরিনা কাইফ। লিখেছিলেন, ‘আমি বানিয়েছি’। এ বার বউয়ের হাতের রান্নায় মুগ্ধ ভিকিও ছবি দিলেন ইনস্টাগ্রামে। সঙ্গে ঢালাও প্রশংসা। ভিকি লিখেছে, ‘সেরা স্বাদের হালুয়া!’
দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং বলিউডের অন্যতম ‘পাওয়ার কাপল’। দীর্ঘদিন প্রেমে ডুবে থাকার পর ২০১৮ সালে বিয়ে করেন তারা। জুটি হিসেবেও তারা ব্যাপক জনপ্রিয়।
সাম্প্রতিক সময়ে দাম্পত্য জীবনে সুখের রহস্য নিয়ে কথা বলেন বলিউডের অভিনেত্রী দীপিকা। ‘ফিল্মি কম্প্যানিয়ন’কে দেওয়া সাক্ষাৎকারে দীপিকা বলেন, আমাদের দাম্পত্য সুখী হওয়ার অন্যতম কারণ রণবীর ও আমার মধ্যে জমাট যোগাযোগ। সহজভাবে বলতে গেলে নিজেদের প্রায় প্রতিটি বিষয়ে আমরা আলোচনা করি। এমন নয় যে প্রতিটি বিষয়ে আমাদের দারুণ মিল কিংবা আমরা শেষপর্যন্ত কোনো ব্যাপারে একমত হই। তবে কথা বললে, যে কোনো বিষয় বুঝতে সহজ হয়ে যায়। দাম্পত্য জীবনে এ বিষয়টি খুব প্রয়োজন। যেমন ধরুন— কোনো বিষয়ে মতান্তর হচ্ছে আমাদের। এরপর কথা শেষে ধরুন সে জিতল। পরে আমি কোনো মতে বিষয়টি মেনে নিলাম।
‘আবার এমনও হয় যে, কোনো ব্যাপারে আমার দৃঢ় বিশ্বাস থেকে জোর দিয়ে আমি কিছু বলছি। শেষ পর্যন্ত রণবীর বলে ওঠে, ঠিক আছে। আমি তোমার সঙ্গে এ ব্যাপারে পুরোপুরি সহমত নই, কিন্তু এক্ষেত্রে কাজ চালিয়ে নেব। এরকম মুহূর্তও আসে আমাদের মধ্যে’, যোগ করেন দীপিকা।
রণবীরের বর্ণময় ব্যক্তিত্ব ও জীবন নিয়ে কথা বলতে গিয়ে দীপিকা বলে ওঠেন, ‘আমার তো ইচ্ছে করে ব্যাটাকে শিকল দিয়ে বেঁধে রাখি। তবে কী আর করব। এটি রণবীর বোঝে আর বেশ মজা পায়। এই যে রাগ করি আমি ওর ওপর, তারপরও কিছু করে উঠতে পারি না আমি তাতেই ছেলেমানুষের মতো খুশি হয় ও। সত্যি কথা বলতে কী, রণবীরকে এক্ষেত্রে পাল্টাতে পারব না আমি। আর তাই ও মনের আনন্দে মজা করে। মনে মনে আমিও সেটা মেনে নিয়েছি!’
দিন কয়েক আগেই সাত পাকে বাঁধা পড়েন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। তাদের বিয়ে নিয়ে ভক্ত অনুরাগীদের কৌতুহলের অন্ত ছিল না। একের পর এক নতুন তথ্য আসতে থাকে জনসম্মুখে। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোশ্যাল মিডিয়া পেজে তাদের বিয়ের খবর শেয়ার করেন ভিক্যাট। গত দুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় তাদের মেহেদি ও হলুদের ছবিও ভাইরাল।
বলিউডের এই নতুন তারকা যুগল রাজস্থানে বিয়ের পর্ব মিটিয়ে ফিরেছে মুম্বাইয়ে। কোথায় যাচ্ছেন তারা হানিমুনে, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। শোনা যাচ্ছে, মালদ্বীপে হানিমুনে যাবেন এ নতুন তারকা দম্পতি। আবার শোনা যাচ্ছে, এখনই হানিমুনে যাচ্ছেন না তারা। কারণ দুজনেরই শুটিং শিডিউল রয়েছে। তাদের বিয়ের কারনে বন্ধ ছিল শুটিং।
বিয়ের রেশ এখনও কাটেনি ভিক্যাটের। এরই মধ্যে সুখবর দিলেন ভিকি কৌশল। সোমবার (১৩ ডিসেম্বর) ভিকি শেয়ার করলেন তার আগামী সিনেমার খবর।
সোমবার ছিল পরিচালক ও প্রযোজক মেঘনা গুলজারের জন্মদিন। সেই দিনই ভিকি ঘোষণা করলেন তার আগামী সিনেমা ‘সাম বাহাদুর’-এর দুই প্রধান অভিনেতার নাম। ‘দঙ্গল’ সিনেমার পর আবার এ সিনেমায় একসঙ্গে অভিনয় করবেন সানিয়া মালহোত্রা ও ফাতিমা সানা শেখ।
ফিল্ড মার্শাল সাম মানেকশর চরিত্রে অভিনয় করবেন ভিকি কৌশল। তার স্ত্রী শিল্লু মানেকশর চরিত্রে অভিনয় করবেন সানিয়া মালহোত্রা ও ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করবেন ফাতিমা সানা শেখ। সিনেমাটি পরিচালনা করবেন মেঘনা গুলজার।
সিনেমা প্রসঙ্গে মেঘনা তার সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, আমার অনেক কিছু সেলিব্রেট করার ছিল। ৫০ বছর আগে, এ সপ্তাহে ভারত ঐতিহাসিক যুদ্ধে জয়লাভ করেছিল। সানিয়া ও ফাতিমাকে নিয়ে আমি খুবই এক্সাইটেড।
অন্যদিকে সানিয়া লিখেছেন, প্রত্যেক প্রতিষ্ঠিত পুরুষের পেছনে একজন নারীর অবদান থাকে। এ চরিত্রে অভিনয় করা আমার জন্য গর্বের।
ফাতিমা লিখেছেন, একজন নারী যিনি সাহস ও শক্তির অন্যতম সংজ্ঞা। ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয় করা আমার জন্য গর্বের।
বেশ কিছুদিন ধরেই বলিউডের গুঞ্জন ছিল অভিনেতা জাহির ইকবালের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন সোনাক্ষী সিংহ। কিন্তু চর্চা-বিতর্ক এড়াতে নাকি আড়াল রাখছিলেন সম্পর্ককে। তবে প্রেমিকের জন্মদিনে আর রাখঢাক করলেন না ‘শত্রুঘ্নকন্যা’। ইনস্টাগ্রামে খোলা চিঠি লিখে ফেললেন জাহিরের উদ্দেশে।
ইনস্টাগ্রামে লিখেন, ‘পৃথিবীতে যে মানুষটা আমাকে সব চেয়ে বেশি জ্বালাতে পারে, তাকে জন্মদিনের শুভেচ্ছা। আবার এই মানুষটার মতো সুন্দর কেউ কি আর আছে! কীভাবে এমন সম্ভব? তুমি কীভাবে একই সঙ্গে দু’রকম হয়ে আমার সঙ্গে থাকতে পার?’ এই পৃথিবীতে আসার জন্য ধন্যবাদ। শুভ জন্মদিন।’
এই লেখার সঙ্গেই দু’টি ছবি জুড়ে দিয়েছেন সোনাক্ষী। প্রথম ছবিতে সোনাক্ষীর কাঁধে জাহিরের হাত। ক্যামেরা থেকে চোখ সরিয়ে আনমনে অন্য দিকে চেয়ে দু’জনেই। দ্বিতীয়টিতে নকল ঢাল-তলোয়ার নিয়ে যুদ্ধে নেমেছেন তারা।
সোনাক্ষীর এই পোস্ট জাহিরের চোখ এড়িয়ে যায়নি। মন্তব্য বাক্সে নায়িকার উদ্দেশে তিনি লিখেছেন, ‘সে আমার প্রিয় বন্ধু’। সেই কবেই ‘কুছ কুছ হোতা হ্যায়’-তেও রাহুল খন্না (শাহরুখ খানের চরিত্র) বলে গিয়েছিল, ‘প্যায়ার দোস্তি হ্যায়’। অর্থাৎ বন্ধুত্বই প্রেম। তাই প্রকাশ্যে বন্ধুত্বের বুলি আওড়ালেও দু’জনের রসায়নে প্রেমের গন্ধ পাচ্ছেন অনেকেই। তবে কি সত্যিই এই নতুন নায়ককে মন দিয়েছেন সোনাক্ষী? প্রশ্নে তোলপাড় বলিউড থেকে অনুরাগীমহল।
২০১৯ সালে ‘নোটবুক’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন জাহির। ২০২২-এ সোনাক্ষীর সঙ্গেও পর্দায় দেখা যাবে জাহিরকে। সিনেমার নাম ‘ডবল এক্স এল’।
বলিউডের নতুন তারকা জুটি ক্যাটরিনা ও ভিকি। অনেক জল্পনা কল্পনা শেষে তারা নিজেরাই প্রকাশ করেছেন তাদের বিয়ের ছবি।
ক্যাটরিনা তার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের ছবি প্রকাশের পর তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। শনিবার (১১ ডিসেম্বর) ক্যাটরিনা তার ইনস্টাগ্রাম একাউন্টে প্রকাশ করেছে তার গায়ে হলুদের ছবি।
সেখানে দেখা যায়, সাদা রঙের লেহেঙ্গায় গোলাপী রঙের এর উড়নায় ঠোঁটে একে নিয়েছেন প্রাণবন্ত হাসি।
হলুদের অনুষ্ঠানে দেখা মিলেছে ভিকি কৌশলেরও। সারা গায়ে হলুদ মাখা অবস্থায় কয়েকটি ছবি শেয়ার করে এ তারকা জুটি। মুহূর্তেই তা নেট দুনিয়ায় ভাইরাল।
বলিউড পাড়ায় বয়সে ছোট কাউকে বিয়ে করা নতুন কোনো বিষয় নয়। তাই বলায় যায় বয়সে ছোট পুরুষকে বিয়ে করার ঘটনা ক্যাটরিনা-ভিকির ক্ষেত্রে প্রথম ঘটছে, এমন নয়। প্রিয়াঙ্কা চোপড়া ১০ বছরের ছোট নিক জোনাসকে বিয়ে করেন। আবার তিন বছরের ছোট অভিষেক বচ্চনকে বিয়ে করেছিলেন ঐশ্বর্যা রাই বচ্চন।
নেটপাড়ার টক অফ দ্য টাউনে ভিক্যাটের বিয়ের খবর। সকলের নজর এখন সেদিকে। সব লাইমলাইট কেড়ে নিয়ে গত কয়েকদিন ধরে শিরোনামে রয়েছে ভিকি-ক্যাটের বিয়ে সংক্রান্ত নানা খবর। যদিও বিয়ে নিয়ে এখনও পর্যন্ত সরাসরি মুখ খোলেননি তারা। তবে এ বার নাম না করে বয়সে ছোট ভিকিকে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়ার জন্য ক্যাটরিনার প্রশংসা করলেন কঙ্গনা রানাওয়াত।
ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা এক বার্তায় ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির মহিলারা যে সেক্সিস্ট ধারণা ভেঙে বয়সে ছোট পুরুষকে বিয়ে করছেন, তাকে সাধুবাদ জানিয়েছেন কঙ্গনা। তবে এক্ষেত্রে কারও নাম করেননি তিনি। কিন্তু ভিকি-ক্যাটরিনার বিয়ের দিকেই স্পষ্ট ইঙ্গিত, তেমনটাই মনে করছেন বলি মহলের বড় অংশ।
কঙ্গনা তার স্টোরিতে লিখেছেন, ‘আমরা এমন বহু সফল পুরুষের গল্প শুনে বড় হয়েছি যারা বয়সে ছোট মেয়েদের বিয়ে করেছেন। স্বামীর থেকে বেশি সফল মহিলাকে দেখা যেন বড় সমস্যা। একটা বয়সের পর বয়সে ছোট পুরুষকে বিয়ে করার ভাবনা তো ছেড়েই দিলাম। দেখে ভাল লাগছে ধনী, সফল, ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির মহিলা সেক্সিস্ট ধারণা ভাঙছেন। জেন্ডার স্টিরিওটাইপকে ভেঙে ফেলার জন্য পুরুষ এবং মহিলা উভয়কেই অভিবাদন।’
এরই মধ্যে রাজস্থানের বিলাসবহুল রিসোর্টে বিয়ের পরবর্তী আনুষ্ঠানিকতা শুরু করে দিয়েছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। অনুষ্ঠানজুড়ে কঠোর নজরদারি থাকছে। আমন্ত্রিতদের মোবাইল জমা দিয়ে ভেতরে ঢুকতে হবে। এমনকি অনুষ্ঠানস্থল বা আশপাশে ড্রোন ওড়ালে, তা গুলি করে নামানো হবে।
সূত্রের খবর অনুযায়ী, ৬ ডিসেম্বর থেকে শুরু করে দিয়েছেন তাদের অনুষ্ঠান। মঙ্গলবার (৭ ডিসেম্বর) সেরেছেন মেহেদির অনুষ্ঠান। আজ বুধবার (৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে সংগীতানুষ্ঠান। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) মূল বিয়ের অনুষ্ঠান। শুক্রবার (১০ ডিসেম্বর) বলিউডের বন্ধুদের জন্য একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করবে নবদম্পতি।
বলিউড তারকা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে নিয়ে জল্পনার শেষ নেই। বিয়ের গুঞ্জন থেকে শুরু করে আনুষ্ঠানিক ঘোষণা, তবুও এখনও থামছে না আলোচনা। তবে সর্বশেষ চমক সালমান খানের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী শেরা ওরফে গুরমিত সিং।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ভিকি-ক্যাট অতি গোপনীয়তার সঙ্গে বিয়ে করছেন। তবুও তাদের বিয়েতে নিরাপত্তার কমতি নেই। নিরাপত্তার দায়িত্বে থাকছেন দেড় শতাধিক নিরাপত্তারক্ষী।
তবে তাতেও যেন স্বস্তি ফিরছে না ক্যাটরিনার সাবেক প্রেমিক বলিউডের ভাইজান সালমান খানের। বলিউডের এ ‘সুপার ওয়েডিং’-এ তাই নিজের ব্যক্তিগত দেহরক্ষী শেরাকে বিশেষ নিরাপত্তায় সেখানে যাওয়ার অনুমতি দিয়েছেন সালমান। ভিকি-ক্যাটের বিয়েতে নিরাপত্তার দায়িত্বে সালমানের প্রিয় দেহরক্ষী শেরা থাকছেন, এটা প্রায় নিশ্চিত। ফলে এ বিয়েতে সালমান খান অংশ নিতে যেতে পারেন বলে জোর গুঞ্জন ছড়িয়েছে।
বলিউড সূত্রে জানা গেছে, রাজস্থানের ৭০০ বছর পুরনো দুর্গে বসবে দুই তারকার রাজকীয় বিয়ের আসর। এরই মধ্যে মঙ্গলবার (৭ ডিসেম্বর) থেকে রাজস্থানে এই জুটির বিয়ের অনুষ্ঠানিকতা শুরু হয়ে গিয়েছে।
রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারার বিয়ের আসরে আমন্ত্রিতরা প্রায় সবাই হাইপ্রোফাইলের। সেই কারণে নিশ্ছিদ্র নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে সেটি। রাজস্থানের প্রাচীন ওই দুর্গের ছবি ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ভিক্যাটের বিয়েতে কেউই সেখানে তুলতে পারবেন না ছবি। করা যাবে না ভিডিও। তৈরি করা যাবে না রিলস। ওয়েডিং প্ল্যানারের অনুমতি ছাড়া সেই ছবি এবং ভিডিও শেয়ার করা যাবে না। তবে ভিকি-ক্যাটরিনা ওটিটি প্ল্যাটফর্মের প্রস্তাবে সায় দিয়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়। এর আগে দীপিকা ও রণবীরকেও নাকি একই প্রস্তাব দিয়েছিল এই ওটিটি প্ল্যাটফর্ম। তবে তাতে সায় দেননি দীপবীর।