আর্জেন্টিনার বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে গেছে আগেই। টানা ৩০ টি ম্যাচে অপরাজিত আছে আর্জেন্টিনা। এই ম্যাচে বেশ কিছু পরিবর্তনের আভাস দিয়েছেন কোচ স্কালোনি। নিকো গনজালেসের পরিবর্তে ফ্রন্ট লাইনে মেসির সাথে দেখা যেতে পারে ইউলিয়ান আলভারেসকে। মিডফিল্ডে পালাসিওস আর রাইট মিডে স্টাটিং মিডে থাকার সম্ভাবনা রয়েছে আনহেল দি মারিয়ার। গোলবারে আরমানির পরিবর্তে থাকবেন হুয়ান মুসো।
মার্তিনেজ কুয়ার্তাসহ গেল ম্যাচে না খেলা প্রায় ৫ থেকে ৬ জনকে দেখা যাবে আর্জেন্টিনার স্কোয়াডে। ব্রাজিলের ম্যাচ নিয়ে দুশ্চিন্তা আছে ফ্যান-প্লেয়ার সবার মাঝেই। প্রতিপক্ষ বলিভিয়া দূর্বল হলেও যত সমস্যা ওদের মাঠ নিয়ে। পৃথিবীর সবচেয়ে উচু শহর, বলিভিয়ার লা পাজে হবে খেলা। যে ভেন্যুটা সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার ৬শ’ মিটার উচুতে। ব্রাজিল কোচ তিতে তাই আগে-ভাগেই ঘোষণা দিয়েছেন নেইমাররা খেলবে কিছুটা ডিফেন্সিভ মুডে। যাতে প্লেয়াররা বেশি হাঁপিয়ে না যায়। ব্রাজিল যেহেতু অনেক আগেই বিশ্বকাপে কোয়ালিফাই করে ফেলেছে তাই জয় নিয়েও খুব বেশি চিন্তার কিছু নেই।
ফুটবল প্রেমীদের কাছে বর্তমান সময়ের জনপ্রিয় দুই তারকার নাম ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি। মাঠের লড়াইয়ে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখতে মুখিয়ে থাকেন ভক্ত-সমর্থকরা। অবশেষে তাদের সেই অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে। আরেকবার মুখোমুখি হতে যাচ্ছেন দুই সেরা ফুটবলার।
সোমবার (১৩ ডিসেম্বর) চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো তথা দ্বিতীয় রাউন্ডের বহুল কাঙ্ক্ষিত ড্র অনুষ্ঠিত হয়েছে। আর এতেই জানা গেছে, রাউন্ড সিক্সটিনে মেসির পিএসজির মুখোমুখি হবে রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড। হাইভোল্টেজ এই ম্যাচটি নিয়ে এরই মধ্যে অপেক্ষায় প্রহর গোনা শুরু করে দিয়েছে ফুটবলবিশ্ব।
২০১২ সালের পর এই প্রথম নকআউট পর্বে দেখা হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। সেবার একক দক্ষতায় সাবেক ক্লাব বার্সেলোনাকে ফাইনালে তুলেছিলেন মেসি। যদিও দুজনেরই দল বদলে গেছে।
মেসি বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমিয়েছেন। অন্যদিকে রোনালদোও রিয়াল মাদ্রিদের পর য়্যুভেন্তাস ঘুরে শেষমেশ থিতু হয়েছে ইংলিশ ক্লাব ম্যান ইউনাইটেডে। আর এতেই দুজনকে ১০ বছর পর আবারও নকআউট পর্বে প্রতিপক্ষ হিসেবে দেখা যাচ্ছে।
বাংলাদেশ সময় সোমবার বিকেল পাঁচটায় সুইজারল্যান্ডের নিয়ন শহরে চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠিত হয়। আর এতে দেখা যায়, রাউন্ড অব সিক্সটিনে বেনফিকার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।
ভিলারিয়ালের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে, অ্যাতলেটিকো মাদ্রিদ খেলবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে। এছাড়া সালাহর লিভারপুল মুখোমুখি হবে রেড বুল সালজবুর্গের। য়্যুভেন্তাস লড়বে স্পোর্টিং লিসবনের বিপক্ষে। আর বহুল প্রতীক্ষিত লড়াইয়ে নামবে পিএসজি আর ম্যানচেস্টার ইউনাইটেড।
জানা গেছে, চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনের ড্রয়ের ক্ষেত্রে দুটি নিয়ম মানা হয়েছে। এর মধ্যে প্রথম নিয়মটি হচ্ছে- গ্রুপ পর্বে যারা রানার্স-আপ হবে তারা দ্বিতীয় রাউন্ডে গ্রুপ চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে। তবে প্রথম রাউন্ডে একই গ্রুপে থাকা দলটির সঙ্গে খেলা পড়বে না।
আরেক নিয়ম ছিল, একই লিগের দুটি দল দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হবে না। যেমন লিগ ওয়ানের দল লিলে ‘জি’ গ্রুপের চ্যাম্পিয়ন হলেও তারা পিএসজির বিপক্ষে খেলতে পারছে না।
চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল যে আট দল -ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ, লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড, য়্যুভেন্তাস, লিলে এবং আয়াক্স।
এছাড়া রানার্স-আপ হয়- পিএসজি, অ্যাতলেটিকো মাদ্রিদ, স্পোর্টিং লিসবন, ইন্টার মিলান, বেনফিকা, ভিলারিয়াল, রেড বুল সালজবুর্গ এবং চেলসি।
ইংলিশ প্রিমিয়ার লিগে ফের করোনা হানা দিয়েছে। যে কারণে বাতিল করা হয়েছে টটেনহ্যাম হটস্পার বনাম ব্রাইটনের ম্যাচটি।
জানা গেছে, ক্লাবের বেশ কয়েকজন ফুটবলার এবং কোচিং স্টাফ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যে কারণে টটেনহ্যামের কনফারেন্স লিগের ম্যাচের পর এবার প্রিমিয়ার লিগের ম্যাচও বাতিল করা হয়েছে। শুক্রবার (১০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয় ইউরোপিয়ান ক্লাব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।
গত কিছুদিন ধরেই ইউরোপের বিভিন্ন দেশে বাড়ছে কোভিডের প্রকোপ। যা থেকে বাঁচতে পারেনি ফুটবল ক্লাবগুলো। গত বুধবার উয়েফা কনফারেন্স লিগে স্তাদে রেনাসের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে করোনা পরীক্ষা করা হট স্পারের ফুটবলারদের। সেখানে ক্লাবের ১৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয় বলে জানায় ক্লাব কর্তৃপক্ষ।
করোনা আক্রান্তদের মাঝে ৮ জন ফুটবলার এবং ৫ জন ছিলেন কোচিং স্টাফের সদস্য। পরে বৃহস্পতিবারের ম্যাচটি বাতিল করে উয়েফা। পরবর্তী টেস্টেও একই ফল আসায় এবার প্রিমিয়ার লিগের ম্যাচটিকেও স্থগিত করতে বাধ্য হলো উয়েফা কর্তৃপক্ষ। রোববার (১২ ডিসেম্বর) ব্রাইটন আলবিওনের বিপক্ষে ম্যাচ খেলার কথা ছিল টটেনহ্যামের।
এদিকে উয়েফার নিয়ম অনুযায়ী একাদশ দাঁড় করানোর মতো ফুটবলার থাকলে ম্যাচ খেলতে বাধ্য থাকতে হবে যে কোনো ক্লাবকে। তবে স্পারদের ক্ষেত্রে এ নিয়ম মানেনি খোদ উয়েফাই। বিষয়টি নিয়ে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে স্তাদে রেনাস।
উল্লেখ্য, করোনাভাইরাসের কথা বললেও ঠিক কারা কারা এই রোগে আক্রান্ত হয়েছেন তা জানায়নি উয়েফা কর্তৃপক্ষ, জানানো হয়নি টটেনহ্যামের পক্ষ থেকেও। করোনার কারণে এর আগে গত বছরের শুরুর দিক থেকে মাঝামাঝি সময় পর্যন্ত অনেকগুলো ম্যাচ স্থগিত করে ইংলিশ ফুটবল।
মাদ্রিদ, ৫ ডিসেম্বর রিয়াল সোসিয়েদাদকে ২-০ গোলে পরাজিত করে লা লিগা টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ আরো এগিয়ে গেছে। যদিও ম্যাচ শেষে করিম বেনজেমার ইনজুরি নিয়ে দু:শ্চিন্তায় পড়েছে গ্যালাকটিকোরা। কার্লো আনচেলত্তি ইতোমধ্যেই ইঙ্গিত দিয়েছেন মঙ্গলবার ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে হয়ত খেলা হচ্ছেনা বেনজেমার। তবে আশা করা হচ্ছে আগামী সপ্তাহে এ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে লিগ ম্যাচের আগে তিনি দলে ফিরে আসবেন। টানা আট ম্যাচে জয়ী হয়ে মাদ্রিদ দ্বিতীয় স্থানে থাকা সেভিয়ার থেকে আট পয়েন্টের সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে গেছে। এদিকে মাদ্রিদের জয়ের দিনে হোঁচট খেয়েছে দুই প্রতিদ্বন্দ্বী এ্যাথলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনা। মায়োর্কার কাছে ২-১ গোলে পরাজিত হয়েছে দিয়েগো সিমিওনের এ্যাথলেটিকো। অপরদিকে রিয়াল বেটিসের কাছে ১-০ গোলে পরাজয় বরণ করতে বাধ্য হয়েছে বার্সেলোনা। নতুন কোচ জাভি হার্নান্দেজের অধীনে এটাই বার্সার প্রথম পরাজয়। এই পরাজয়ে লা লিগা টেবিলের সপ্তম স্থানেই থাকলো বার্সেলোন। রিয়াল মাদ্রিদের থেকে তাদের দূরত্ব এখন ১৬ পয়েন্ট। বার্সার থেকে ছয় পয়েন্ট এগিয়ে ও রিয়ালের থেকে ১০ পয়েন্ট পিছিয়ে এ্যাথলেটিকো টেবিলের চতুর্থ স্থানে নেমে গেছে। ম্যাচ শেষে রিয়াল বস আনচেলত্তি বলেছেন, ‘আমরা বেশ খানিকটা এগিয়ে গেছি। কিন্তু এখনো লিগের অনেকটা সময় বাকি। এখনই আমরা লা লিগা জয়ের চিন্তা করতে পারিনা।’ সপ্তাহের মাঝামাঝিতে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের দিকে এখন মনোনিবেশ করতে হবে বার্সেলোনা ও এ্যাথলেটিকোকে। শেষ ১৬ নিশ্চিত করতে হলে মিউনিখের মাঠে বায়ার্নেও বিপক্ষে কাতালান জায়ান্টদের জিততেই হবে। ক্যাম্প ন্যুতে কালকের ম্যাচে মাথায় আঘাত পাওয়া মিডফিল্ডার গাভিকে নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। অন্যদিকে পর্তুগালে স্বাগতিকদের পোর্তোর বিপক্ষে মাঠে নামবে এ্যাথলেটিকো। গ্রুপ-ডি’র শীর্ষস্থান নির্ধারণী ম্যাচে ইন্টার মিলানের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। কাল সোসিয়েদারের রিয়ালে এরিনাতে ১৭ মিনিটে বাম হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে মাঠ ত্যাগে বাধ্য হন বেনজেমা। যদিও লিগে দারুন ছন্দে থাকা রিয়াল সোসিয়েদাদেও বিপক্ষে দলের মূল স্ট্রাইকারকে হারানোর পরও জয় তুলে নিতে খুব একটা কষ্ট করতে হয়নি আনচেলত্তি শিষ্যদের। প্রথমার্ধ গোলশুন্য থাকার পর বিরতির পরপরই ভিনিসিয়াস জুনিয়র দুর্দান্ত গোলে রিয়ালকে এগিয়ে দেন। ৪৭ মিনিটে লুকা জোভিচের সাথে বল আদা প্রদান করেন ভিনিসিয়াস মৌসুমের ১২তম গোল করেন। ৫৭ মিনিটে বেনজেমার বদলী হিসেবে খেলতে নামা জোভিচ দলের জয় নিশ্চিত করেন। ২০১৯ সালে ৬০ মিলিয়ন ইউরোতে মাদ্রিদের যোগ দেবার পর এই প্রথম দুর্দান্ত ফর্মে রয়েছেন জোভিচ। ক্যাম্প ন্যুতে বেশ আত্মবিশ্বাসী মনোভাব নিয়েই খেলতে নেমেছিল বার্সেলোনা। বিশেষ করে আগের দুই ম্যাচে এস্পানেয়ল ও ভিয়ারিয়ালের বিপক্ষে জাভির অধীনে দুই জয় তুলে নেবার পর বার্সেলোনার ভাগ্যও যেন পাল্টে গিয়েছিল। এই দুই ম্যাচের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার সাথে ঘরের মাঠে ড্র করার ম্যাচটিও রয়েছে। কাল অবশ্য বেটিসের বিপক্ষে নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পারেনি বার্সেলোনা। বদলী বেঞ্চ থেকে উঠে আসা ওসমানে ডেম্বেলে মাঝে মাঝে বেটিসের জন্য বিপদজনক হয়ে উঠছিলেন। শেষ মুহূর্তে ১৯ বছর বয়সী মরোক্কান এ্যাটাকার আবদে এজ্জালজুলি সমতা ফেরানোর সবচেয়ে ভাল সুযোগটি হাতছাড়া করেন। এর আগে ৭৯ মিনিটে কাউন্টার এ্যাটাক থেকে ক্রিস্টিয়ান টেলোর বাড়ানো বলে জুনামি গোল করলে এগিয়ে যায় বেটিস। মায়োর্কার বিপক্ষে এ্যাথলেটিকোর ২-১ গোলের পরাজয় ছিল আরো বেশী অপ্রত্যাশিত। অক্টোবরের শুরু থেকে এ পর্যন্ত কোন ম্যাচে জিততে পারেনি ফর্মহীনতায় থাকা মায়োর্কা। ইনজুরি টাইমে রিয়াল মাদ্রিদ থেকে ধারে খেলতে আসা জাপানের টাকেফুসা কুবো গোল করে মায়োর্কার জয় নিশ্চিত করেন। ৬৮ মিনিটে ম্যাথিয়াস কুনহা এ্যাথলেটিকোকে এগিয়ে দিয়েছিলেন। ৮০ মিনিটে মায়োর্কার হয়ে সমতা ফেরান রুসো। ম্যাচ শেষে এ্যাথলেটিকো কোচ সিমিওনে বলেছেন, ‘বারবার একই বিষয় ঘটতে থাকলে সেটার সমাধান পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। পুরো ম্যাচে তারা দুটি শট নিয়ে এবং দুটিতেই গোল হয়েছে।’ দিনের আরেক ম্যাচে ভিয়ারিয়ালকে ১-০ গোলে পরাজিত করে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে সেভিয়া। রামোন সানচেজ পিজুয়ানে প্রথমার্ধে জয়সূচক গোলটি করেন লুকাস ওকামপোস।