বেসরকারি প্রতিষ্ঠানের চেয়ে সরকারি প্রতিষ্ঠানের এলপিজি গ্যাসের সিলিন্ডারের দাম বেশি হতে হবে। এমন যুক্তিতে সিলিন্ডারের দাম ৯০২ টাকা করার সুপারিশ করেছে এনার্জি রেগুলারিটি কমিশন।
অথচ সরকারি এলপি গ্যাস লিমিটেড বলছে, ১২ কেজির সিলিন্ডারে ৭০০ টাকা হলেই তাদের চাহিদা মিটবে। অন্যদিকে বেসরকারি উৎপাদকরা সিলিন্ডারের দাম ১২৫৯ টাকা চান। আর চূড়ান্ত হবার আগেই বাজারে বেড়ে গেছে সিলিন্ডারের দাম। সিলিন্ডার গ্যাসের দাম আগেই বেড়েছে। প্রতি সিলিন্ডারে কোম্পানি ভেদে ৭০০ থেকে ৮০০ টাকার গ্যাস জানুয়ারিতে ৯০০ থেকে প্রায় ১০০০ টাকা হয়েছে।
দাম বাড়াতে চায় সরকারি উৎপাদক সংস্থা এলপি গ্যাস লিমিটেডও। তাদের দাবি ১৬ শতাংশ বাড়ালেই রাজস্ব চাহিদা পূরণ হবে কোম্পানিটির। বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটির পর্যালোচনা অনুযায়ি, সরকারি গ্যাসের দাম হওয়া উচিত ৯০২ টাকা আর বেসরকারি ৮৬৬ টাকা। কারিগরি মূল্যায়ন কমিটির সদস্য সচিব কামুরুজ্জামান বলেন, বাজারে বিভিন্ন সাইজের সিলিন্ডার প্রচলিত আছে। কমিশন কর্তৃক মূল্য নির্ধারণের ক্ষেত্রে কেজি অনুযায়ী পরবর্তী যে সিলিন্ডারের সাইজগুলো আছে সেগুলো সবগুলোরই মূল্য নির্ধারণ করার প্রয়োজন হবে।
জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. শামসুল আলম বলেন, এলপিজি আনতে অনেক খরচ হয়, জাহাজ ভাড়া দিতে হয়। এটা আনতে ব্যয় কিভাবে কমবে তারা কিন্তু সেকথা বলেনি। তারা যে যেভাবে ব্যবসা করছে কত খরচ হয় সেই কথা বলছে। কিন্তু বিকল্প আরো অনেক উপায় আছে। যে কৌশলগুলো অবলম্বন করলে এর ব্যয় কমিয়ে আনা সম্ভব। তিনি বলেন, উৎপাদন খরচ কমানোর চেষ্টা না করে, দাম বাড়ানোর সহজ কৌশল নিচ্ছে কোম্পানিগুলো। যাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভোক্তাস্বার্থ।
ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স আয়োজিত ভার্চুয়াল অলোচনায় আজ শনিবার (১৯ ডিসেম্ভর)বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, প্রায় শতভাগ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে, এবার কীভাবে কম দামে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা যায়, সরকার এখন তাই নিয়ে ভাবছে। নসরুল হামিদ আরও বলেন,’কতো দ্রুত আমরা সাশ্রয়ী মূল্যে ভালো বিদ্যুতের দিকে যেতে পারি সেটাই হলো আমাদের চ্যালেঞ্জ। নিজেদের দক্ষতাটা আরও বাড়াতে হবে।’
এ সময় অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর বলেন, সেবার মান বাড়াতে বেসরকারি খাতকে সঞ্চালন ও বিতরণ ব্যবস্থায় অন্তুর্ভুক্ত করতে হবে। তিনি আরও বলেন,’এটা করতে হলে ব্যক্তি খাতকে নিয়েই করতে হবে। সরকারের একার পক্ষে সম্ভব নয়। নেপাল ভূটান ভারতসহ আমাদের একটা প্লাটফর্ম থাকতে হবে।