রিপোর্টঃ বীথি শর্মা বনিক এর
ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে মহান মে দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রমিক সংগঠন ও রাজনৈতিক দলের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকাল ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ, বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
র্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আশরাফুর রহমান। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শ্রমিক সংগঠনের নেতারা।
মে দিবস উপলক্ষে পৃথকভাবে র্যালি, আলোচনা সভার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন, কাঠমিস্ত্রি শ্রমিক ইউনিয়ন, রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন এবং ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন।
আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি, অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক সুরক্ষার বিষয়ে গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মে দিবসের ইতিহাস তাৎপর্য তুলে ধরেন তাঁরা।
ডিসিএন বাংলা টিভি/