রিপোর্টঃ বীথি শর্মা বনিক এর প্রতিবেদনে বিস্তারিত:
শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় ঝালকাঠি প্রেসক্লাব অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জাতীয় পর্যায়ের শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), ঝালকাঠি জেলা শাখার নির্বাচন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়েস বাংলাদেশ, ঝালকাঠি জেলার সদস্যরা। সঞ্চালনার দায়িত্ব পালন করেন ইয়েস বাংলাদেশ ঝালকাঠির ডিস্ট্রিক্ট ভলান্টিয়ার বীথি শর্মা বনিক ও মো. নয়ন তালুকদার।
নির্বাচনে ঝালকাঠি জেলার এনসিটিএফ সাধারণ সদস্যরা সরাসরি ভোট প্রদান করে কার্যনির্বাহী কমিটি নির্বাচন করেন। নবনির্বাচিত কমিটিতে সভাপতি হয়েছেন নুসরাত জাহান ও সাধারণ সম্পাদক হয়েছেন নিবির রহমান।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি আব্দুল্লাহ আল সাজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সানিয়া ইসলাম দিল, সাংগঠনিক সম্পাদক মোসা. মিম আক্তার, শিশু গবেষক, (মেয়ে) তারিন ইসলাম,শিশু গবেষক (ছেলে) রেদোয়ান হাসান, শিশু সাংবাদিক (মেয়ে) মরিয়ম
শিশু সাংবাদিক (ছেলে) রাইসুল
চাইল্ড পার্লামেন্ট সদস্য (মেয়ে) জামিলা
চাইল্ড পার্লামেন্ট সদস্য (ছেলে) নাইম।
নবনির্বাচিত কমিটির সদস্যরা ঝালকাঠি জেলার শিশুদের প্রতিনিধিত্ব করবেন। তারা শিশুদের অধিকার প্রতিষ্ঠা ও উন্নয়নে বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন বলে জানিয়েছেন।
ডিসিএন বাংলা টিভি/