প্রকাশশিতঃ ২৩/৩/২০২৫ইং ৭.০০ পিএম
ডিসিএন বাংলা নিউজ আপডেট:
অেসংখ্য ত্যাগ ও রক্তের বিনিময়ে। তবে এ বিজয় ছিনিয়ে আনতে আন্দোলনের রাজপথে শত শত মানুষকে ঢেলে দিতে হয়েছে বুকের তাজা রক্ত। স্বামী সন্তান হারিয়ে এসব শহীদ পরিবার আজ দিশেহারা। তাদের অনেকেরই পাশে দাঁড়ানোর মত কেউ নেই। এ বাস্তবতায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের পক্ষ থেকে শহীদ পরিবারগুলোকে ঈদ উপহার সামগ্রী পাঠানো হয়েছে। যাতে ঈদ আনন্দ সবাই এক সঙ্গে ভাগাভাগি করে নিতে পারে। এ সময় কুমিল্লা সিটি, চৌদ্দগ্রাম, লাঙ্গলবন, লাকসাম, বড়ুরা, মনোহরগঞ্জ এর ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের মাঝে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ডাঃ মোঃ মজিবুর রহমান বলেন, ‘দেশকে দ্বিতীয়বার স্বাধীন করতে গিয়ে শত শত মানুষ জীবন দিয়েছেন। তাঁদের কাছে জাতি চির কৃতজ্ঞ। এই বীরঙ্গনা পরিবারের হাতে আমরা ঈদের উপহার সামগ্রী পৌঁছে দিতে পেরে নিজেদের গৌরবান্বিত বোধ করছি। এসময় কমিটির সদস্য সচিব ডাঃ মোঃ মজিবুর রহমান সহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্য বৃন্দরা উপস্থিত ছিলেন।