উল্লাপাড়ায় ট্রেনের লাইনের উপর মাথা রেখে এক যুবতীর আত্মহত্যা
মোঃ আমিনুল ইসলাম উল্লাপাড়া সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সোমবার ভোর রাতে ট্রেনে কাটা পরে এক যুবতীর মৃত্যু হয়েছে । উল্লাপাড়ার চরঘাটিনা ঢালুর কাছে এই ঘটনা ঘটেছে। প্রাথমিক ভাবে জানা গেছে উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের কালিগন্জ গ্রামের জালাল উদ্দিনের কন্যা রিতু খাতুন । পিতা মাতা মারা যাওয়ার পর সে তার ফুফুর বাড়ি থেকে লেখা পড়া করতো। পারিবারিক অশান্তির কারনে ট্রেন লাইনের উপর মাথা রেখে রিতু শুয়ে পরে। এই সময় রাজশাহী থেকে ঢাকাগামী একতা ট্রেন আসলে তার মাথা থেকে দেহ আলাদা হয়ে যায়। এই মৃত্যু দেখে গ্রামবাসী শোকাহত সে আত্মহত্যা করে বলে গ্রামবাসী জানান।
ডিসিএন বাংলা টিভি নিউজ ডেক্স
উল্লাপাড়া সিরাজগঞ্জ