গত বুধবার রাজধানীর মোহাম্মদ পুরের শ্যামলী ক্লাব মাঠে জাগরণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৩ আসনে নব নির্বাচিত এম পি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির নানক নৌকা মার্কায় বিপুল ভোটে বিজয়ী হওয়ায় এবং গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্র ও পাট মন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করার খুশিতে, মনের আনন্দে ঢাকায় বসবাসরত সকল প্রতিবন্ধীদের প্রানের সংগঠন, জাগরণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার প্রায় ৩ শ প্রতিবন্ধী ভাই ও বোনেরা তাদের প্রিয় নেতাকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে ফুল নিয়ে বাদ্য বাজিয়ে আনন্দ উল্লাস করতে করতে ক্লাব মাঠে উপস্থিত হোন। প্রতিবন্ধীদের নিজ হাতে বানানো ব্যাটারি চালিত”” অটো নৌকা”” ফুল দিয়ে সাজিয়ে তাতে নৌকার মাঝি হিসাবে প্রিয় নেতার ছবি বসিয়ে তাতে একবার এক মিনিট চড়াবেন আশা করে আসা মানুষ গুলোর সাথে ইচ্ছা থাকা সত্বেও সাক্ষাৎ দিতে পারেন নাই সাংসদ।
তবে টেলিফোনের মাধ্যমে ঢাকা ১৩ আসনের প্রধান নির্বাচন পরিচালনার প্রধান কার্যালয়ে আগত সবাইকেই সালাম শ্রদ্ধা, ধন্যবাদের সাথে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার পক্ষ থেকে এস এম রিয়াজুর রহমান রেডসান ডেভেলপারস তিনি সবাইকে বুকে টেনে নেন এবং আপনাদের এত আয়োজন করে নেতাকে আপনাদের আনন্দ উচ্ছাস প্রকাশ করা দেখে আমি আপনাদের স্বাবলম্বী প্রতিবন্ধী বলে আখ্যায়িত করতে চাই এই সময় জাগরণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সোহেল রানা বলেন ভিক্ষা চাইনা কর্ম চাই এই শ্লোগান কে সামনে রেখে আমরা ও পারি – কথা টাকে বাস্তবে রুপ দেয়া মানুষ গুলোই আমরা তবে অসহায় মানুষ হওয়াতে শুধু চলার পথে ঘাত প্রতিঘাতের সম্মুখীন হতে হয়।
মাননীয় মন্ত্রী মহোদয় নির্বাচনের আগেই আমাদের দেখে আমাদের প্রতি তার অগাধ মানবতা আর আন্তরিক ভালোবাসা থেকে আমাদের এই গরীব অসহায় প্রতিবন্ধীদের প্রানের সংগঠনের প্রধান উপদেষ্টা হিসাবে আমাদের অভিভাবক হয়েছেন। আজ আমাদের অভিভাবক আছে বলেই স্বস্থি পাচ্ছি।এই সময় আরো বক্তব্য রাখেন দৈনিক নতুন সময়ের ব্যবস্থাপনা সম্পাদক, জাগরণের উপদেষ্টা সুমন চৌধুরী, উপদেষ্টা মিজানুর রহমান, আমজাদ, লাকি আক্তার সহ মো:পান্না বাসেদ জাহিদ হাসান বাচচুমিয়া কাশেম নুরেআলম হান্নান নিজাম রুহুল আমীন আববাস জিহাদ হুমায়ন নাছির তামিম রফিক পুনির দুলাল নইমুল শাহিন আলীম বশির সাইদ হারুন মিজান ও আলমগীর।
ডিসিএন বাংলা/জা.নি.