কাজী এহসানুল হাসান সন্টু
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জ উল্লাপাড়া পৌরসভার ওয়াপদা পুকুরে গোসল করতে নেমে পুকুরে ডুবে সাবেক উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সামছুল হক (৭৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উল্লাপাড়া পৌরসভার সিরাজগঞ্জ পল্লীবিদ্যুৎ-১ অফিস সংলগ্ন ওয়াপদা পুকুরে গোসলে নামলে হালকা ঝড়বৃষ্টি শুরু হওয়ার সময়। এ সময় পুকুরে সাঁতার দিলে হৃদযন্ত্র বন্ধ হয়ে পানিতে ডুবে মারা যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুনঃ আরও এক হজযাত্রীর মৃত্যু
তিনি উপজেলার চরশ্রীফলগাঁতী গ্রামের মৃত আবু কাঞ্চার ছেলে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মকর্তা আসাদুজ্জামান জানান, সাবেক উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সামছুল হক প্রতিদিনের ন্যায় পুকুরে গোসল করতে নামে। তিনি প্রায় দিনই দীর্ঘ সময় নিয়ে গোসল করেন। বুধবার বিকেলে তার বাড়ীর পাশে ওয়াপদা নামক পুকুরে গোসল করতে নামেলে, আকাশে ঝড়বৃষ্টি শুরু হয়।
আরও পড়ুনঃ ভারত থেকে উল্লাপাড়ায় প্রেমের টানে এসেছে তরুণী
এ সময় সাঁতার দিলে মাঝ পুকুরে গিয়ে দম আটকে পানিতে ডুবে মারা যান তিনি। পরে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তার লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেন। মৃত্যুকালে তার তিন ছেলে ও তিন মেয়ে রেখে যান। তার মৃত্যুতে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন, পৌর মেয়র এস এম নজরুল ইসলামসহ স্থানীয় ব্যক্তিবর্গ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
ডিসিএন বাংলা/আ.নি.