কাজী এহসানুল হাসান সন্টু
ডিসিএন বাংলা টেলিভিশন
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শুক্রবার (২০জানুয়ারি, ২০২৩) সকালে মাদক বিক্রি ও সেবনরত অবস্থায় ৪ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
এদেরকে উল্লাপাড়া পৌরসভার শ্যামলীপাড়া আকবর আলী কলেজ গেট থেকে একজনকে ও চরঘাটিনা মহল্লা থেকে ৩ জনকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করে ভ্রাম্যমাণ আদালত।
এরা হলেন – উল্লাপাড়া পৌরসভার এনায়েতপুর আদর্শ গ্রাম মহল্লার বাসিন্দা জয়নাল আবেদীনের ছেলে জাহিদ হাসান (২২), চরঘাটিনা মহল্লার মো. আব্দুল লতিফের ছেলে শাহীন রেজা (৩১), একই গ্রামের ছাইদার সরকারের ছেলে হাসেম সরকার (৩৫) ও রফিকুল ইসলামের ছেলে সুজন (২৩)।
আটককৃতদের কাছ থেকে ১২ গ্রাম গাঁজা ও ইয়াবা উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উল্লাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের প্রধান কর্মকর্তা মো. শফিকুল ইসলাম শফিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ। প্রত্যক মাদককারীদের নগদ ২’শত টাকা জরিমানা ও দুই মাসের সাজা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
ডিসিএন বাংলা/সি.আ.নি.