ডিসিএন বাংলা টেলিভিশন
করোনা ডেক্স
আজ (২৮ সেপ্টেম্বর) বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় দেশে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৬৬৫ জন। ফলে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৩৬০ জনে অপরিবর্তিত রয়েছে।
আরও পড়ুনঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত ছাড়াল ১৫ শতাংশ
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪২৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬৪ হাজার ১৪৭ জন। ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬৭৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৭২৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ০৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।
আরও পড়ুনঃ করতোয়া নদীতে নৌকাডুবি, নিহতের সংখ্যা বেড়ে ৬৮ জন
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
ডিসিএন বাংলা/জা.ক.নি.