ডিসিএন বাংলা টেলিভিশন
করোনা ডেক্স
আজ (২০ সেপ্টেম্বর) মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ৪৩৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আরও পড়ুনঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় পাঁচ জনের মৃত্যু, শনাক্ত ৬১৪ জন
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৩১৫ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৩ জন। সব মিলিয়ে বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ১৯১ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ৩৬৯ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ জনে।
আরও পড়ুনঃ উল্লাপাড়ায় বজ্রপাতে একই পরিবারের ৫ কৃষক সহ ৯ জন নিহত
উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। এর মধ্যে মৃত্যু হয় ১০৫ জনের।
ডিসিএন বাংলা/জা.ডে.নি.