
আগামী সপ্তাহে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে দেশের উপর দিয়ে এমনটাই আবহাওয়া অফিসের কর্মকর্তাদের সংকেত। আর এ মাসের শেষে হতে পারে মাঝারী শৈত্যপ্রবাহ। বিশেষ করে উত্তরাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চলে তখন তাপমাত্রা নামতে পারে ৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, গত মাসে ভারতের তামিলনাড়ুর ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় নির্ভারের প্রভাব সাগরে থাকায় শীতের তীব্রতা কম। সকালের শুভ্রতা আর হিমেল হাওয়া জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সূর্যের দেখা মিলতে দেরি হবে। মঙ্গলবার পর্যন্ত সিলেট ও রংপুরের কিছু কিছু জায়গায় হতে পারে গুড়ি গুড়ি বৃষ্টি। নভেম্বরে মাসে ভারতের তামিলনাড়ুর ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় নির্ভারের প্রভাব রয়েছে সাগরে। এর প্রভাবে ঠাণ্ডার অনুভূতি কম। তবে আগামী সপ্তাহে দেশের ওপর দিয়ে বয়ে যেতে পারে মৃদু শৈত্যপ্রবাহ। আর এ মাসের শেষে হতে পারে মাঝারী শৈত্যপ্রবাহ। তাপমাত্রা নামতে পারে ৮ ডিগ্রি সেলসিয়াসে। আগামী কয়েকদিনে উত্তরাঞ্চলসহ বেশ কিছু জায়গায় কমতে পারে তাপমাত্রা।