ডিসিএন বাংলা টেলিভিশন
নিউজ ডেক্স
আজ (৮ জুলাই) শুক্রবার সকালে নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর।
খ্যাতিমান অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে শর্মিলী আহমেদের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, ‘আমার সুন্দর চাচী, খ্যাতিমান অভিনেত্রী শর্মিলী আহমেদ আজ সকালে তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার আত্মার শান্তি কামনা করছি।
আরও পড়ুনঃ কক্সবাজারের একটি রিসোর্ট থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার
মাত্র চার বছর বয়স থেকে অভিনয় শুরু। ষাটের দশকের অন্যতম নায়িকা ছিলেন শর্মিলী আহমেদ। বয়সকে তুড়ি মেরে প্রায় পাঁচ দশক ধরে বিরতিহীন অভিনয় করেছেন তিনি। এ পর্যন্ত প্রায় ৪০০ নাটক ও ১৫০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন গুণী এ অভিনেত্রী।
আরও পড়ুনঃ দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ৭৯০ জন
মঞ্চ, টিভি ও চলচ্চিত্রে সাবলীল অভিনয় দিয়ে দর্শক হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন শর্মিলী আহমেদ। নায়িকা পরবর্তী সময়ে মা, দাদি কিংবা ভাবির চরিত্রেও শক্তিশালী অবস্থান তৈরি করেছিলেন তিনি। শোবিজ অঙ্গনে সবার কাছে ‘মা’ হিসেবেই পরিচিত ছিলেন। সবাই তাকে ‘শর্মিলী মা’ বলেই ডাকত। তার অনুপস্থিতি শোবিজ অঙ্গনের জন্য এক বিশাল ক্ষতি। এ অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।
ডিসিএন বাংলা/শো.নি.