সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় হাটহাজারী মাদ্রাসায় বিশেষ দোয়া-মুনাজাত অনুষ্ঠিত মোঃ আবু তৈয়ব ডিসিএন বাংলা টেলিভিশন হাটহাজারী, চট্টগ্রাম (প্রতিনিধি) চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে জামিয়া দারুল উলূম হাটহাজারীতে এক বিশেষ দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়। রবিবার জোহরের নামাজের পর জামিয়ার কেন্দ্রীয় জামে মসজিদ বায়তুল কারীমে এই দোয়া-মুনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া-মুনাজাত পরিচালনা করেন জামিয়ার মহাপরিচালক হযরত আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া। মুনাজাতে জামিয়ার শিক্ষবৃন্দসহ হাজার হাজার শিক্ষার্থী ও মুসল্লীগণ শরীক হন। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এবং মুনাজাতরত হাজার হাজার আলেম ও শিক্ষার্থীকে মহান আল্লাহর সাহায্য কামনা করে অঝোরে কাঁদতে দেখা যায়। ডিসিএন বাংলা/জা.দু.নি