
ডিসিএন বাংলা, ডেস্ক নিউজঃ
দেশে করোনা ভা্ইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ৩৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পুরুষ ২৫ জন এবং নারী ১৩ জন। এনিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যু হয়েছে ছয় হাজার ৭১৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন আরো দুই হাজার ১৯৮ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো চার লাখ ৬৯ হাজার ৪২৩ জনে। করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১১৮টি পরীক্ষাগারে ১৫ হাজার ৮৮৪টি নমুনা সংগ্রহ এবং ১৫ হাজার ৯৭২টি নমুনা পরীক্ষা করা হয়। ফলে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২৮ লাখ ৪১ হাজার ৭৪টি।
একই সময় রোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরো দুই হাজার ১৯৮ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো চার লাখ ৬৯ হাজার ৪২৩ জনে। বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৬ দশমিক ৭৪ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৮২ দশমিক ১৮ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো দুই হাজার ৫৬২ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো তিন লাখ ৮৫ হাজার ৭৮৬ জনে। করোনায় মৃত মোট মৃত্যু ৬ হাজার ৭১৩ জনের। তাদের মধ্যে পুরুষ ৫ হাজার ১৪১ (৭৬ দশমিক ৫৮ শতাংশ) ও নারী এক হাজার ৫৭২ জন (২৩ দশমিক শূন্য ৪২ শতাংশ)। গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।