মঙ্গলবার (১৬ফেব্রুয়ারী, ২০২২) এ ঘোষণা দেয় দেশটির সরকার। দেশটির স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা মহামারিতে সংক্রমণ, হাসপাতালে ভর্তির সংখ্যা ও মৃত্যু কমে যাওয়ায় সরকার বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। নেদারল্যান্ডসে সবকিছুই স্বাভাবিক হচ্ছে। সামাজিক দূরত্ব বজায় রাখা এবং জনসমাগম স্থলে মাস্ক পরা বুদ্ধিমানের কাজ। যদিও এতে কোনো বাধ্যবাধকতা নেই। তবে তিনি সতর্ক করে বলেন, মহামারি এখনো পুরোপুরি শেষ হয়নি এবং স্বাস্থ্যগতভাবে যারা দূর্বল তাদের সতর্ক থাকা প্রয়োজন।
গতবছর ডিসেম্বরে দেশটিতে বিশেষ করে ইউরোপে করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমণ বেড়ে গেলে কঠোর বিধিনিষেধে আবার ফিরে যায় দেশগুলো। ২০২১ সালের জানুয়ারি এবং নভেম্বরে করোনা নিষেধাজ্ঞা বিরোধীদের সঙ্গে দেশটির পুলিশের সংঘর্ষও বাধে। করোনা বিধিনিষেধের প্রতিবাদে আন্দোলনে নামে বহু মানুষ। এতে ঘটে সহিংসতার ঘটনা। চলে ধরপাকড়ও। তবে করোনা বিধিনিষেধ তুলে নেয়ার পরপরই খুলে যাবে বার, রেস্টুরেন্ট ও ক্লাবগুলো। করোনা মহামারির আগের পরিস্থিতিতে ফিরবে সবকিছু, বলছেন সংশ্লিষ্টরা।
ডিসিএন বাংলা/আ.নি.