রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্বশরীরে সব বর্ষের ক্লাস-পরীক্ষা ও অফিসসমূহ শুরু হবে আগামী ২২ ফেব্রুয়ারি। রাবিতে সশরীরে সব বর্ষের ক্লাস শুরুর সিদ্ধান্ত মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সব বর্ষের ক্লাস-পরীক্ষা ও অফিসসমূহ আগামী ২২ ফেব্রুয়ারি থেকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে যথারীতি চালু থাকবে। অফিসসমূহ পূর্বের মতো সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২১ জানুয়ারি থেকে দুই সপ্তাহ পর্যন্ত রাবির আবাসিক হল খোলা রেখে সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা করে প্রশাসন। গত ৩ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন আসার পর ছুটি আরও দুই সপ্তাহ বাড়িয়ে ২১ ফ্রেরুয়ারি পর্যন্ত স্বশরীরে ক্লাস বন্ধ ঘোষণা করা হয়।
ডিসিএন বাংলা/জা.শি.নি.