ডিসিএন বাংলা অনলাইন নিউজ
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টার পর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। তবে, তারেক রহমানের পক্ষ থেকে নিয়ম মেনে বিকেলেই ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি নেতারা। মূলত, নিয়ম অনুযায়ী জাতীয় স্মৃতিসৌধ বেদিতে সূর্যাস্তের আগে শ্রদ্ধা জানাতে হয়। সেজন্য বিকেল ৫টা ৬ মিনিট তারেক রহমানের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এর আগে, জুমার নামাজ শেষে গুলশানের বাসভবন থেকে লাল-সবুজ রঙের বুলেট প্রুফ বাসে করে প্রথমে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। এরপর স্মৃতিসৌধের পথে রওনা দেন তিনি।
এদিকে, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে শুক্রবার বিকেল থেকেই স্মৃতিসৌধ প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকায় লাখো নেতাকর্মীর উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। প্রিয় নেতাকে একনজর দেখতে এবং তাকে স্বাগত জানাতে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর থেকে শুরু করে স্মৃতিসৌধের প্রধান ফটক পর্যন্ত এখন জনারণ্য।
ডিসিএন বাংলা টিভি/