হাসান কাজল :
রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভিক্টর পরিবহনের বাস দুটিতে কে বা কারা আগুন দিয়েছে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি এখনো ।
১০ নভেম্বর সোমবার ভোরের দিকে দুটি বাসে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট দুটি বাসের আগুন নিয়ন্ত্রণ আনে।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ এসব তথ্য জানিয়েছেন ।জানা গেছে, আজ ভোর ৫টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিসের কাছে সংবাদ আসে রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। পরে তাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাসে কিভাবে আগুন লেগেছে তা জানাতে পারেনি। এ ছাড়া কেউ হতাহত হয়েছে এমন তথ্য পাওয়া যায়নি।