ডিসিএন বাংলা টিভিঅনলাইন ডেস্ক
আসন্ন জাতীয় নির্বাচনের সময়সূচি পরিবর্তনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেন, “নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) মাগুরার শ্রীপুর উপজেলার কবি ফররুখ আহমেদের গ্রাম বাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
প্রেসসচিব বলেন, “নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের ভিন্নমত থাকাটা স্বাভাবিক। মতপার্থক্য থাকলেই তো আলাদা দল হয়। কিন্তু বিভ্রান্তির কিছু নেই, নির্বাচন ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই হবে।”
তিনি আরও বলেন, কেউ যদি নির্বাচনী প্রক্রিয়া বানচালের চেষ্টা করে, তা সফল হবে না।
আগামী নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে শফিকুল আলম বলেন, “এই নির্বাচন শুধু বর্তমানের নয়, বরং ভবিষ্যতের রাজনীতির জন্য দিকনির্দেশক হিসেবে কাজ করবে। বাংলাদেশের রাজনৈতিক অগ্রযাত্রাকে সামনে এগিয়ে নিতে এটি একটি মাইল ফটক।
ডিসিএন বাংলা টিভি অনলাইন নিউজ।