বিস্তারিত: বীথি শর্মা বনিক এর
ঝালকাঠির রাজাপুর উপজেলার ৬ নং মঠবাড়ী ইউনিয়নের পশ্চিম বাদুরতলা জামে মসজিদের দক্ষিণ পাশে গুরাভাঙ্গা খালের ব্রিজের নিচে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা (২০-২৫) বয়সী পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা ২২ মে সকাল ৮ টার দিকে লাশটি দেখতে পেয়ে রাজাপুর থানাকে অবহিত করেন। খবর পেয়ে রাজাপুর থানার ওসি তদন্ত আব্দুল মালেক সঙ্গীয় অফিসার ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিদর্শন করেন।
লাশের পরিচয় জানার জন্য সিআইডি বরিশালের সাথে যোগাযোগ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে, তবে তার পরিচয় এখনো সনাক্ত করা যায়নি।
পরিচয় সনাক্তে তদন্ত চলমান
অজ্ঞাত লাশটির পরিচয় সনাক্ত করতে সিআইডি বরিশাল এর সহযোগিতায় তদন্ত অব্যাহত রয়েছে।
ডিসিএন বাংলা টিভি/