ঝালকাঠি থেকে: বীথি শর্মা বনিক প্রতিবেদনে
দেশের সর্ববৃহৎ পরিবেশভিত্তিক কুইজ প্রতিযোগিতা ‘ইকো অলিম্পিয়াড ২০২৫’-এর প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে ঝালকাঠিতে। আজ মঙ্গলবার শহরের ঐতিহ্যবাহী উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই আয়োজন সম্পন্ন হয়।
আয়োজক ছিল পরিবেশ-সচেতনতা ভিত্তিক আন্তর্জাতিক সংগঠন ইয়ুথনেট গ্লোবাল। সহযোগিতায় ছিল পরিবেশ অধিদপ্তর, ঝালকাঠি।
প্রায় দেড়-শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তন, পরিবেশ, দুর্যোগ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তনে তরুণদের ভূমিকা, ঝালকাঠির পরিবেশ ও সাধারণ জ্ঞান বিষয়ে ৫০ নম্বরের বহুনির্বাচনি প্রশ্নপত্রে অংশ নেয়।
ইয়ুথনেট গ্লোবালের পক্ষ থেকে জানানো হয়েছে, অলিম্পিয়াডে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ আয়োজন করা হবে। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে ব্যাপক আগ্রহ ও সচেতনতা লক্ষ্য করা গেছে। অলিম্পিয়াডে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে উত্তীর্ণদের তালিকা খুব শিগগিরই প্রকাশ করা হবে।
ডিসিএন বাংলা টিভি/