মোঃ আমিনুল ইসলাম , উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নে প্রশাসনিক কর্মকর্তা না থাকায় সেবা থেকে বঞ্চিত স্থানীয় জনসাধারণ। এতে করে জন্ম সনদ, নাগরিক সনদ মৃত্যু সনদ সহ বিভিন্ন প্রয়োজনিয় সেবা দিতে পারছে না। নিয়োগকৃত ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব ) মো. হেলাল উদ্দিন ২৫ মার্চ অনৈতিক কাজের জন্য তার কার্যক্রম স্থগিত হওয়ায় কারণে সেবা হতে বঞ্চিত । প্রয়োজনীয় কাগজপত্রাদিতে স্বাক্ষর করতে না পাড়ায় ইউনিয়ন পরিষদ থেকে এসকল সেবা দিতে পারছে না। ফলে ভোগান্তিতে পোহাতে হচ্ছে ইউনিয়ন বাসি।
ভুক্তভোগী ধরাইল গ্রামের মোঃ স্বাধীন তালুকদার বলেন ঈদের আগে থেকেই ইউপি সচিব না থাকায় ভোগান্তিতে পরতে হচ্ছে। আমি জন্ম সনদ নেওয়ার জন্য এসেছিলাম কিন্তু ইউপি সচিবের স্বাক্ষর না থাকায় নিতে পারলাম না।
এরকম আরেক জন ভুক্তভোগী ধরাইল গ্রামের রিপন তালুকদার বলেন সে তার নাগরিক সনদের জন্য এসেছিলো, ইউপি সচিব না থাকায় বা স্বাক্ষর না থাকায় ফিরে যেতে হচ্ছে।
ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য
মানিক উদ্দিন বলেন গত ২৫ মার্চ থেকে ইউপি সচিব না থাকার কারণে পরিষদের সকল সেবা ব্যাহত হচ্ছে। উদ্যোক্তারা জন্ম সনদ, মৃত্যু সনদ ও নাগরিক সনদে স্বাক্ষর করাতে না পারায় এসকল সেবা দিতে পারছে না ফলে ভোগান্তিতে পোহাতে হচ্ছে ইউনিয়ন বাসিকে।
ডিসিএন বাংলা নিউজ/