ধর্ষকদের বিচারের দাবিতে উত্তাল গণ বিশ্ববিদ্যালয়
, ডিসিএন নিউজ
প্রকাশিত: রোববার, ০৯ মার্চ ২০২৫ইং
শেয়ার করুন: dcn bangla tv
শিশু আছিয়ার ধর্ষণকারীদের ফাঁসি কার্যকর, দেশব্যাপী ধর্ষণ প্রতিরোধ, ধর্ষকদের শাস্তি নিশ্চিত এবং নারীসহ সকল নাগরিকের সার্বিক নিরাপত্তার দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল করেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থীরা। রোববার (৯ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাদামতলা, প্রধান ফটক ও ঘোড়াপীর মাজার এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘তুমি কে, আমি কে, আছিয়া আছিয়া’, ‘একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘ধর্ষকদের বিরুদ্ধে আগুন জ্বালো একসাথে’, ‘আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে’ এবং ‘এক, দুই, তিন, চার—জাহাঙ্গীর, তুই গদি ছাড়’—এমন নানা প্রতিবাদী স্লোগান দিতে থাকেন।
ডিসিএন বাংলা টিভি/