আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের কঠোরতা শূন্যের কোঠায় নেমে আসে। এতে সুযোগ পেয়ে রাজধানীর ট্রাফিক আইন অমান্য করতে শুরু করে উচ্ছৃঙ্খল গাড়িচালকরা। অবৈধ রিকশা ও ব্যাটারিচালিত রিকশা চলতে শুরু করে প্রধান সড়কে।
যে যেভাবে পারছে নিয়ম ভাঙছে। এতে যানজটে নাকাল হয়ে পড়ে রাজধানীবাসী। এ অবস্থার লাগাম টেনে ধরেছে ডিএমপি। দুর্ঘটনা প্রতিরোধ ও শৃঙ্খলা ফেরাতে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৮০টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এ ছাড়া অভিযানকালে ৭৭টি গাড়ি ডাম্পিং ও ৫১টি গাড়ি রেকার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে এক বার্তায় এ তথ্য জানান ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, সোমবার ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব জরিমানা ও মামলা করা হয়।
ডিসিএন বাংলা/আ.নি.