বর্ডার গার্ড বাংলাদেশ গত ডিসেম্বর মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ১৪৭ কোটি ৮৪ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে। সোমবার (৬ জানুয়ারি) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবির জনসংযোগ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে চার কেজি ১৯২ গ্রাম স্বর্ণ, ১০ কেজি ১২৫ গ্রাম রুপা, ১১ হাজার ৫২৩টি শাড়ি, ৯ হাজার ৬১৭টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ৮ হাজার ৩৮৭টি তৈরি পোশাক, ১০ হাজার ২০৪ মিটার থান কাপড়, সাত লাখ ৮৯ হাজার ১৫২টি কসমেটিক্স সামগ্রী, ৪ হাজার ৭০২টি ইমিটেশন গহনা, ১৩ লাখ ৪২ হাজার ৬০৩টি আতশবাজি, ৬ হাজার ৭৮১ ঘনফুট কাঠ, ৬ হাজার ৩৬ কেজি চা পাতা, ২১ হাজার ৪৯০ কেজি সুপারি, তিন লাখ ৯৫ হাজার ৩৯৫ কেজি চিনি, ১২ হাজার ৬২৫ কেজি সার, এক হাজার ৭৭৪ প্যাকেট বিভিন্ন প্রকার বীজ, ৮০ হাজার ৯৪০ কেজি কয়লা, ৫২০ ঘনফুট পাথর, ১৯,৩৬,২০০ ঘনফুট বালু,
৫৮৩টি মোবাইল, ৩০ হাজার ৬৭০টি চশমা, ৪৬ হাজার ৯৬৬ কেজি বিভিন্ন প্রকার ফল, এক লাখ ৩১ হাজার ৪৬৩ কেজি রসুন, ১১ হাজার ৭৮৮ কেজি জিরা, একটি কষ্টি পাথরের মূর্তি, ৫৬০ গ্রাম সাপের বিষ, ৫টি ট্রাক, একটি বাস, ছয়টি পিকআপ, তিনটি প্রাইভেটকার/মাইক্রোবাস, তিনটি ট্রলি, ৭৪টি নৌকা, ৩১টি সিএনজি/ইজিবাইক, ৭২টি মোটরসাইকেল, ২২টি ভ্যানগাড়ি এবং ৩০টি বাইসাইকেল।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি পিস্তল, একটি রাইফেল, একটি এয়ারগান, ৫টি ম্যাগাজিন, ১৪ রাউন্ড গুলি, একটি মর্টার শেল, একটি গ্রেনেড ও একটি রকেট গোলা।
ডিসিএন বাংলা/আ.নি.