ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১০৮ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১ হাজার ১০৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে নতুন করে আরও আটজনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ৩৩৮ জন রয়েছেন। এ ছাড়াও ঢাকা বিভাগে ২৮১ জন, চট্টগ্রাম বিভাগে ১৬০ জন, বরিশাল বিভাগে ১০১ জন, খুলনা বিভাগে ১২২ জন, ময়মনসিংহ বিভাগে ৩০ জন, রাজশাহী বিভাগে ৫২ জন, রংপুর বিভাগে ১৮ জন এবং সিলেট বিভাগে ৬ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
ডিসিএন বাংলা/ডে.নি.