সোমবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৫ মিনিটে তাকে বহনকারী ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে, রোববার (১৮ ফেব্রুয়ারি) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে জার্মানির মুনচেন ফ্রাঞ্জ জোসেফ স্ট্রস বিমানবন্দর থেকে রওনা হন প্রধানমন্ত্রী। জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া তাকে বিদায় জানান।
টানা চতুর্থ মেয়াদের সরকার গঠনের পর গত মিউনিখ নিরাপত্তা সম্মেলন ২০২৪-এ যোগ দিতে গত ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় মিউনিখ পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি বেশ কয়েকজন বিশ্ব নেতা ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে বৈঠক করেন তিনি।
সফরে প্রধানমন্ত্রী জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুটে, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানি এবং ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এসময় তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও গাজায় হামলা বন্ধের আহ্বান জানান।
ডিসিএন বাংলা/রা.নি.