ঢাকা মাতাতে আসছেন ভারতের জনপ্রিয় র্যাপার বাদশা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে বিষয়টি জানিয়েছে মোবাইল ফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেকনো। আগামী ১ মার্চ ‘টেকনো স্পার্ক-২০ সিরিজ মিউজিক ফেস্ট’ শিরোনামের কনসার্টে পারফর্ম করতেই ঢাকায় আসছেন বাদশা।
জানা যায়, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-এর এক্সপো জোনে অনুষ্ঠিত হবে কনসার্টটি। এদিন বাদশাহর সঙ্গে আরও পারফর্ম করবেন ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস, প্রীতম হাসান, জেফার, ব্ল্যাক জ্যাং ও সঞ্জয়।
ডিসিএন বাংলা/বি.নি.