রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে নয়াপল্টনে আয়োজিত সমাবেশ থেকে এই আল্টিমেটাম দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয়। তিনি সুচিকিৎসা পাচ্ছেন না। চিকিৎসকরা বলছেন তাকে অতি দ্রুত চিকিৎসার জন্য বাহিরে নিয়ে যেতে হবে। তাই আগামী ৪৮ ঘণ্টার মধ্যে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে পাঠানোর সুযোগ দেন। না হলে এ দেশের মানুষ আপনাদের (সরকার) নিষেধাজ্ঞা দেবে।
আরও পড়ুনঃ বসতবাড়ির পাশ থেকে কৃষকের লাশ উদ্ধার
তিনি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ৪টি নির্বাচন হয়েছিল, তাতে কোনো প্রকার প্রশ্ন ওঠেনি। কিন্তু আওয়ামী লীগ ২০০৮ সালে ক্ষমতায় এসে সেই ব্যবস্থা বাতিল করেছে। এরপর থেকে ১৪ ও ১৮ সালে কোনো ভোট হয়নি। কী হয়েছে দেশের মানুষ তা জানে। আমরা নির্বাচন চাই, তবে সেটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে।
আরও পড়ুনঃ ৭ শতাধিক মোটরসাইকেলে নেতা-কর্মীর শোডাউন
এ সময় আওয়ামী লীগ সরকার বিএনপি ভাঙার পাঁয়তারা করে যাচ্ছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব বলেন, মার্কিন ভিসানীতি স্বাধীন দেশের জন্য অপমানজনক। এরজন্য আওয়ামী লীগ সরকার দায়ী। শুধু যুক্তরাষ্ট্র নয়, দেশের মানুষও সরকারকে স্যাংশন দিয়েছে।
ডিসিএন বাংলা/রা.নি.