বৃহস্পতিবার (২৪ আগস্ট) দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি আবারও পুলিশের গাড়ি ও যাত্রীবাহী বাসে আগুন দিয়ে ধ্বংসযজ্ঞ শুরু করেছে। তবে এবার বাড়াবাড়ি করলে দেশের মানুষ তাদের রেহাই দেবে না।
আরও পড়ুনঃ শেখ হাসিনা ক্ষমতায় থাকলে সবার জন্যই মঙ্গলঃ ড. এ কে আব্দুল মোমেন
প্রধানমন্ত্রী বলেন, এর আগে বিএনপি-জামায়াত চক্র ২০১৩-২০১৫ সাল পর্যন্ত অগ্নিসন্ত্রাস চালিয়ে পাঁচ শ মানুষকে জীবন্ত পুড়িয়ে মেরেছিল। কিন্তু জনগণের প্রতিবাদের মুখে তারা অগ্নিসন্ত্রাস বন্ধ করতে বাধ্য হয়। দেশবাসী নৌকায় ভোট দিয়ে স্বাধীনতা পেয়েছে এবং অর্থনৈতিকভাবে সচ্ছল হয়েছে। অথচ বিএনপিকে ভোট দিয়ে পেয়েছে লুটপাট, দুর্নীতি ও হত্যা। কোনো লুটেরা যাতে দেশকে ধ্বংস করার জন্য আবার ক্ষমতায় আসতে না পারে, সে জন্য জনগণকে সজাগ থাকতে হবে।
আরও পড়ুনঃ দুঃস্থ ও ক্ষুধার্ত মানুষদের নিজ হাতে খাবার তুলে খাওয়ালেন এমপি তানভীর ইমাম
এ সময় শেখ হাসিনা দেশের অব্যাহত উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের কাছে আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চান। সরকারপ্রধান বলেন, দেশকে লুটেরাদের হাতে ছেড়ে দেবেন না। অন্যথায় দেশ ধ্বংস হয়ে যাবে। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, দক্ষিণ আফ্রিকা শাখা আওয়ামী লীগের সভাপতি ডা. লুৎফর রহমান রূপক ও সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল তানসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ডিসিএন বাংলা/রা.নি.