কাজী এহসানুল হাসান সন্টু
উল্লাপাড়া(সিরাজগঞ্জ) প্রতিনিধি: উল্লাপাড়া উপজেলায় রবিবার দুপুরে বিভিন্ন অভ্যন্তরীণ ও প্লাবন ভূমিতে মাছের পোনা অবমুক্ত করেন এমপি তানভীর ইমাম। রাজস্ব খাতের আওতায় মৎস্য বিভাগের আয়োজনে পৃথক সাতটি স্থানে ৪শ’৭২ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।
আরও পড়ুনঃ তৃণমূল নেতাদের প্রস্তুত হতে বললেন কাদের
এ সময় জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হিসাবে সোনতলা নদী ও উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, উপজেলা মৎস্য কর্মকতা মোঃ আতাউর রহমান, উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এস এম আমিরুল ইসলাম আরজু প্রমুখ উপস্থিত ছিলেন।
ডিসিএন বাংলা/জা.নি.