পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হয়েছে। এতে বহু পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে সরেজমিনে এই দৃশ্য দেখা যায়। বুধবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পাউবোর বান্দরবান নির্বাহী প্রকৌশলী অরূপ চক্রবর্তী। এর আগে একই দিন দুপুরে ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লালজান পাড়া গ্রামে পাউবো নিয়ন্ত্রিত বেড়িবাঁধ জোয়ারের পানির ধাক্কায় ভেঙে যায়।
আরও পড়ুনঃ স্লোগানে মুখর আওয়ামীলীগের সমাবেশস্থল
স্থানীয়রা জানান, বুধবার দুপুরে বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় গ্রামের শতাধিক বাড়িতে পানি ঢুকে পড়েছে। এ সময় পুকুরের মাছ ভেসে গেছে। পানিবন্দি হয়ে পড়েছে বহু পরিবার। রাজাখালী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল জানান, পেকুয়ার উপকূলীয় এলাকা রাজাখালীতে পাউবো নিয়ন্ত্রিত বেড়িবাঁধগুলো চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বুধবার দুপুরে সাগরের জোয়ারের বাড়ন্ত পানির তোড়ে রাজাখালীর লালজান এলাকার বেড়িবাঁধ ভেঙে গিয়ে ঘরবাড়িতে পানি ঢুকে পড়ে।
ডিসিএন বাংলা/প্রা.নি.