কাজী এহসানুল হাসান সন্টু
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: উল্লাপাড়ায় মসজিদের পুকুর কম টাকায় লিজ না-পাওয়াকে কেন্দ্র করে প্রতিপ আব্দুল আজিজ গং কর্তৃক বিষ প্রয়োগে প্রায় ৩০ মণ মাছ নিধোন করেছে। যার তির পরিমান প্রায় ২ থেকে আড়াই ল্য টাকা। সিরাজগঞ্জ কোর্টের মামলা সূত্রে জানা যায়, উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের কাশীনাথ পুর গ্রামের জামে মসজিদের একটি পুকুর রয়েছে। ঐ পুকুর একই গ্রামের আব্দুল আজিজ মন্ডল দির্ঘদিন ধরে মসজিদ কর্তৃপরে নিকট ৩ বছর মেয়াদি ১০ হাজার টাকা করে লিজ বাবদ দিত।
আরও পড়ুনঃ সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ভাড়া বাসায় লাশ উদ্ধার
২৮ মে, ২০২৩ ইং তারিখে মসজিদ কমিটি নতুন করে লিজের আহবান করে। একই গ্রামের আমিরুল ইসলাম নামের একজন মাছ চাষি পুকুর টি ৩ বছর মেয়াদি ৩৫ হাজার টাকা লিজ রাখে। পুকুরে পাঙ্গাশ মাছ সহ বিভিন্ন জাতের মাছ চাষ করে। এতে করে আব্দুল আজিজ গং কম টাকায় লিজ না পেয়ে প্তি হয়ে উঠে।
আরও পড়ুনঃ নরসিংদীর শিবপুরে দুর্বৃত্তের হাতে কলেজ ছাত্র খুন
এমত অবস্থায় গত ১৩ জুলাই ভোর রাতে প্রতিপ আব্দুল আজিজ মন্ডল, সবুজ মন্ডল, আকবর হোসেন, আজিজুল মন্ডল, ও সুজন মন্ডল, ও সর্ব সাং কাশীনাথপুর পুকুরে বিষ প্রয়োগ করে। এ সময় পুকুর পাড়ের বাসিন্দা মো: সাঈদ মন্ডল ও মোজাম্মেল হক দেখতে পায়। তখন মাছচাষি আমিরুল ইসলাম কে খবর দেয়। মাছচাষি আমিরুল ইসলাম দেখতে পায় তার প্রায় ৩০ মণ মাছ বিষ প্রয়োগে নিধোন করা হয়েছে। যার আনুমানিক মূল্য ২ থেকে আড়াই ল্য টাকা। এই তি সাধনের জন্য সাী সহ উপরোক্ত বিবাদীদের আসামি করে কোর্টে মামলা দায়েরের করেছে।
ডিসিএন বাংলা/আ.নি.