কাজী এহসানুল হাসান সন্টু
উল্লাপাড়া সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৃহস্পতিবার (২২ জুন) পৌর শহরের শ্যামলীপাড়া হলদারপাড়া এলাকায় চার ব্যবসায়ীর বড় ছোটো ১০টি গুদাম ঘর থেকে এ নিষিদ্ধ জাল আটক করা হয়। বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ জাল প্রায় পঞ্চাশ লাখ টাকার মূল্যের ১ হাজার ৬৯৬ পিচ চায়না দুয়ারি জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। জাল ব্যবসায়ী চারজন হলেন রঘুনাথ বর্মণ, জীবন বর্মণ, দীলিপ বর্মণ ও রামপ্রাসাদ বর্মণ। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ উজ্জল হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আরও পড়ুনঃ দুপুর ১২টায় গণভবনে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ খাদিজা খাতুন , সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আতাউর রহমান। ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, গোপন সংবাদে আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে ভ্রাম্যমাণ আদালত পৌর শহরের শ্যামলীপাড়া হলদারপাড়া এলাকায় ব্যবসায়ী চারজনের গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ এ জাল আটক করেন। এরপর একই ব্যবসায়ীদের শ্রীকোলা ও কাওয়াক এলাকার গুদাম ঘর থেকে আরো জাল আটক করা হয়।
আরও পড়ুনঃ অক্টোবরে আগারগাঁও-মতিঝিল মেট্রোরেলের উদ্বোধনঃ ওবায়দুল কাদের
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ উজ্জল হোসেন বলেন গুদাম ঘরগুলো থেকে আটক জালের সংখ্যা ১ হাজার ৬৯৬ টি। এসব জাল ২শ ১২ টি বস্তায় প্যাকেট করা এবং আনুমানিক মুল্য প্রায় পঞ্চাশ লাখ টাকা। আটক জাল ধংস করে দেওয়া হচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে ব্যবসায়ীরা পলাতক ছিলেন বলে জানা গেছে।
ডিসিএন বাংলা/জা.নি.