প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাম্প্রতিক সুইজারল্যান্ড ও কাতার সফরের ফলাফল সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে আজ এক সংবাদ সম্মেলনে ভাষণ দেবেন। বুধবার (২১ জুন) দুপুর ১২টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
আরও পড়ুনঃ পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
এর আগে, শুক্রবার (১৬ জুন) প্রধানমন্ত্রী গত ১৪-১৫ জুন অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিট : সোশ্যাল জাস্টিস ফর অল’-এ যোগদান শেষে সুইজারল্যান্ডের জেনেভা থেকে শনিবার দেশে ফিরেছেন।
ডিসিএন বাংলা/জা.নি.