বুধবার (১৯ এপ্রিল) সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, ভোর থেকেই স্টেশনে যাত্রীদের চাপ বাড়তে থাকে। যানজট ও ট্রেন ধরতে না পারার আশঙ্কায় অনেকেই সাহরি খেয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। বাস ও লঞ্চের পাশাপাশি কমলাপুর রেলস্টেশনেও যাত্রীদের চাপ বেড়েছে। একই সঙ্গে স্টেশনে চলছে টিকিটবিহীন যাত্রী ঠেকাতে কড়া চেকিং।
আরও পড়ুনঃ আগামীকাল থেকে বঙ্গবাজারে বেচাকেনা শুরু
যাত্রীরা জানান, যানজটের কারণে ট্রেন যেন মিস না হয়, তাই সাহরি খেয়েই ছেলে-মেয়ে নিয়ে স্টেশনে চলে এসেছি। ট্রেন ছাড়তে এখনও ঘণ্টাখানেক সময় লাগবে। ছুটি শুরু হওয়ায় আজকে মানুষের ভিড় বেশি। তারমধ্যে ট্রেনে কোনো সিট নেই। ফলে দীর্ঘ পথ ট্রেনে দাঁড়িয়ে যেতে হবে। তবে সব কষ্ট সার্থক হবে যদি ঠিকমতো বাড়ি পৌঁছাতে পারি।
ডিসিএন বাংলা/জা.নি.