শনিবার (১৫ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, ২০১৬ সালে নিউ সুপার মার্কেটে আগুন লাগা ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সেটিকে নিরাপদ করতে বেশকিছু নির্দেশনা দেওয়া হয়। ফায়ার সার্ভিসের দেওয়া নির্দেশনার কিছু বাস্তবায়ন হলেও এটি সম্পূর্ণ নিরাপদ করা হয়েছে বলে মনে হয় না।
আরও পড়ুনঃ নবাবপুরে একটি টিনশেড গোডাউনে আগুন
ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তে বাকি বিষয়গুলো উঠে আসবে। ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন এর আগে বলেন, প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টার পর রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন ৯টা ১০ মিনিটের দিকে নিয়ন্ত্রণে এসেছে। তবে নিরাপত্তার স্বার্থে একটু দেরিতে জানানো হয়েছে।
আরও পড়ুনঃ পবিত্র কাবাঘরে মুষলধারে বৃষ্টি
এদিকে তিন তলা ভবনটির তৃতীয় তলা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট এখনও ঘটনাস্থলে কাজ করছে। আগুন পুরোপুরি নির্বাপণ হওয়া পর্যন্ত কাজ করবে তারা।
ডিসিএন বাংলা/দু.নি.