পহেলা রমজান থেকে শহরের বিভিন্ন এলাকার ৭০ শিক্ষার্থী একত্রিত হয়ে তাদের জমানো অর্থ দিয়ে লালমনিরহাট শহরের সোহরাওয়ার্দী মাঠের সামনে রিকশাওয়ালা ও দরিদ্র মানুষদের জন্য ‘লালমনি বুফে ইফতার বুথ’ চালু করেন। এখানে প্রতিদিন ১০০ থেকে ২০০ লোকের ইফতারের আয়োজন করা হয়। এতে কাজ করেন ২০ শিক্ষার্থী। প্রতিদিন সকাল বেলা বাজার করে দুপুরের মধ্যে রান্না শুরু করেন। এরপর বিকেল ৫টা বাজলেই ইফতার নিয়ে সাজিয়ে রাখা হয় বুথে। যে যার মতো নিজ হাতে খাবার তুলে নিয়ে ইফতার করেন।
আরও পড়ুনঃ স্বপ্নের পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু
একাধিক রিকশাচালক বলেন, এখন তারা প্রতিদিন এখানে এসে ইফতার করেন। আগে মুখে পানি দিয়ে সে রকম কিছু খেতে পারত না। কিন্তু এ রমজানে প্রথম দিন থেকেই তারা এ বুথে এসে ইফতার করেন। এতে তারা অনেক খুশি।
আরও পড়ুনঃ ঈদ পোশাকের বাজারেও আগুন
তাসফিয়া বলেন, রিকশাচালকরা যাত্রী নিয়ে ব্যস্ত থাকেন। সঠিক সময়ে যাত্রীদের বাসায় দিতে পারলেও তারা ইফতার করতে পারেন না। রাস্তায় বেশিরভাগ সময় আযান দিয়ে দেয়। তাই আমরা কিছু শিক্ষার্থী মিলে এ আয়োজন করেছি। দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নাঈম রহমান বলেন, রিকশাচালকদের যেন এ রমজান মাসে ইফতারের জন্য একটি নির্দিষ্ট স্থান হয়, সেই লক্ষ্যে আমরা সবাই মিলে কাজ করে যাচ্ছি।
ডিসিএন বাংলা/ধ.নি.