সিরাজগঞ্জ উল্লাপাড়ায় গতকাল শুক্রবার দিন পেরিয়ে রাতের বেলায় কৃষি জমিতে পুকুর খনন বন্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে একজনকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ও কয়েকটি এলাকায় এসকেভেটর মেশিনের ব্যাটারি ধ্বংস করে দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. উজ্জল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আরও পড়ুনঃ ৩ বছরেও ক্লাস চালু হয়নি সুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
ভ্রাম্যমাণ আদালত সূত্রে উপজেলার বাঙ্গালা ইউনিয়নের আলীগ্রামের মো. সরোয়ার হোসেনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তার পিতার নাম আ. ছাত্তার।

এছাড়া আলী গ্রাম, দীঘলগ্রাম ও কাশেম বিল এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পুকুর খননে ব্যবহৃত এসকেভেটর মেশিনের ব্যাটারি ধ্বংস করে দেয়া হয়েছে।
ডিসিএন বাংলা/সি.আ.নি.