রোববার (২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের দর্পনারায়ণপুর গ্রামের রাজবাড়ী সদর উপজেলার আবাসিক এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা একটি চারকোল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।
আরও পড়ুনঃ বিশ্ববাজারের তুলনায় ভালো আছে বাংলাদেশঃ বাণিজ্যমন্ত্রী
আগুনের খবর পেয়ে রাজবাড়ী ও গোয়ালন্দ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ শুরুর প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন। চারকোল কারখানার কর্মী সাব্বির জানান, তিনিসহ ৮ জন কর্মী কারখানার অফিস কক্ষে ইফতার শেষ করে মাগরিবের নামাজ পড়তে বসেন। সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে নামাজ শেষ করে উঠেই দেখেন কারখানায় দাউ দাউ করে আগুন জ্বলছে। সেসময় তারা ফায়ার সার্ভিস অফিসে খবর দেন।
আরও পড়ুনঃ রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৪৪
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান জানান, ৭টা ৪০ মিনিটে তারা আগুন লাগার খবর পান। দু’টি ইউনিট দ্রুত গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। তাদের সঙ্গে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আরও দুটি ইউনিট যোগ দেয়। চারটি ইউনিট চার ঘণ্টা কাজ করে রাত পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ডিসিএন বাংলা/দু.নি.