মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে আন্তরিক অভিনন্দন জানিয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুয়েন লুইস বলেছেন, স্বাধীনতার ৫২ বছরে বাংলাদেশের অনেক অর্জনের মধ্যে একটি হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন।
আরও পড়ুনঃ নেতাকর্মীদের ইফতার পার্টি না করার নির্দেশঃ প্রধানমন্ত্রীর
গুয়েন লুইস আরও বলেন, দেশটির অসাধারণ অর্থনৈতিক উন্নয়ন, উল্লেখযোগ্য সাংস্কৃতিক উত্তরাধিকার, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য বৈশ্বিক মঞ্চে নেতৃত্ব এবং প্রায় ১০ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অনেক অর্জন রয়েছে।
আরও পড়ুনঃ ২৫ মার্চ গণহত্যা দিবসের স্বীকৃতি চাইলেন সজীব ওয়াজেদ জয়
তিনি বলেন, বিগত ৫২ বছরে বাংলাদেশ প্রশংসনীয় ও উল্লেখযোগ্য অর্জন করেছে; যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান অর্থনৈতিক শক্তিতে পরিণত হওয়া, ২০২৬ সালে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের দ্বারপ্রান্তে দাঁড়ানো এবং ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের পরিকল্পিত অর্জন। জাতিসংঘ অর্থনৈতিক ও টেকসই উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকারকে পুরোপুরি সমর্থন করে এবং বাংলাদেশের সঙ্গে শক্তিশালী ও দীর্ঘস্থায়ী সম্পর্ক এবং আমাদের (জাতিসংঘ) অভিন্ন মূল্যবোধের প্রশংসা করে।
ডিসিএন বাংলা/জা.নি.