এদিন আয়ারল্যান্ডের ইনিংসে টপ-অর্ডারের প্রথম তিন ব্যাটারকে ফিরিয়েছিলেন হাসান। ডেথ ওভারে এসে আইরিশদের সেট ব্যাটার ও সর্বোচ্চ সংগ্রাহক কার্টিশ ক্যাম্ফারের উইকেটও তুলে নেন তিনি। এরপর আইরিশদের ইনিংসে শেষ আঘাতটাও হানলেন মিডিয়াম এই পেসার। তার আগুনে বোলিংয়ের সাথে তাসকিন আহমেদের ৩ ও এবাদত হোসেনের ২ উইকেটে ২৮.১ ওভারে মাত্র ১০১ রানেই গুঁটিয়ে গেছে সফরকারীরা।
আরও পড়ুনঃ ইংল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য ১১৮ রানের লক্ষ্য বাংলাদেশের
বৃহস্পতিবার (২৩ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচের শুরুতে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নি। ব্যাট করতে নেমে শুরুতেই আইরিশ দুই ওপেনার একটু সতর্ক হয়েই শুরু করেছিলেন। কিন্তু বাংলাদেশের পেসার হাসান মাহমুদের বোলিং তোপের মুখে পড়ে আয়ারল্যান্ড।
আরও পড়ুনঃ ফরিদগঞ্জে ‘স্বপ্নের ঠিকানা’ পেল গৃহহীন ৩১ পরিবার
ইনিংসের পঞ্চম ওভারে প্রথম ব্রেক থ্রু এনে দেন মিডিয়াম এই পেসার। দলীয় ১২ রানে হাসান মাহমুদের বলে ব্যাটের কোনায় লেগে উইকেটের পেছনে ক্যাচ দেন স্টিফেন দোহানি। ২১ বল খেলে ৮ রান করে বিদায় নেন এই ওপেনার। এরপর ইনিংসের নবম ওভারে আরেক ওপেনার পল স্টার্লিংকে এলবিডব্লিউর শিকার করেন হাসান মাহমুদ। দলীয় ২২ রানের মাথায় ১২ বলে ৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি।
ডিসিএন বাংলা/খে.নি.