বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। চট্টগ্রামে এই সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটের জয়ে আশা জাগিয়েছিল টাইগাররা। এবার মিরপুরে মেহেদি হাসান মিরাজের ঘূর্ণি জাদুতে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে লাল সবুজের প্রতিনিধিরা।
আরও পড়ুনঃ তুর্কমেনিস্তানকে ৪-০ গোলে উড়িয়ে উড়ন্ত শুরু যুব বাঘিনীদের
আজ (১২ মার্চ) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। ফলে ইংল্যান্ড প্রথমে ব্যাটিংয়ে নেমে মিরাজের ক্যারিয়ার সেরা বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ১০ উইকেট হারিয়ে মাত্র ১১৭ রান করেছে। জবাবে ১১৮ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ।
ডিসিএন বাংলা/খে.নি.