বুধবার (৮ মার্চ) বিস্ফোরণের ঘটনায় হওয়া অপমৃত্যুর মামলায় বৃহস্পতিবার তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- মৃত রেজাউল রহমানের ছেলে মো. ওয়াহিদুর রহমান ও মতিউর রহমান এবং মালেকের ছেলে আ. মোতালেব মিন্টু।
আরও পড়ুনঃ শেখ কামাল যুব গেমসের ১১ খেলোয়াড় আটক
বুধবার ভবন মালিককে হেফাজতে নেয়ার কথা জানিয়ে ডিবির প্রধান হারুন অর রশীদ বলেছিলেন, ‘আমরা কাউকে আটক করিনি। জিজ্ঞাসাবাদের জন্য আমরা বাড়ির মালিক, দোকান মালিকদের ডেকেছি। যারা আহত হয়েছেন, তাদের সঙ্গেও কথা বলছি।’
আরও পড়ুনঃ বদরুন্নেসায় ছাত্রী নির্যাতনের অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে
খোঁজ নিয়ে জানা যায়, বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটির মালিক ছিলেন রেজাউর রহমান। তার মৃত্যুর পর তিন ছেলে ওয়াহিদুর রহমান, মশিউর রহমান ও মতিউর রহমান ভবনটির মালিক হন। এদের মধ্যে বড় ভাই ওয়াহিদুর রহমান ও ছোট ভাই মতিউর রহমান ভবনটি পরিচালনা করেন। আরেক ভাই মশিউর রহমান লন্ডনপ্রবাসী। আর মোতালেব মিন্টু ওই মার্কেটের একটি দোকানের মালিক।
আরও পড়ুনঃ টিকটক ভিডিওর নামে মেয়েদের উত্ত্যক্ত করায় দুই গ্রামের মধ্যে সংঘর্ষ
ডিবি প্রধান বলেন, ‘কার অবহেলায় এই হতাহতের ঘটনা, তা জানতে জিজ্ঞাসাবাদ চলছে। এছাড়া বাইরে থেকে কেউ এটা ঘটিয়েছে কি-না বা ঘটানোর সুযোগ আছে কি-না, তাও খতিয়ে দেখা হচ্ছে।’
ডিসিএন বাংলা/আ.নি.