আজ (৪ ফেব্রুয়ারি) শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৩৯ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আরও পড়ুনঃ সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ৪ মাদক সেবনকারী ও বিক্রতা আটক
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন সাংবাদিকদের জানান, আসামিদের কাছ থেকে ২০৫ গ্রাম ওজনের ১১৫ পুরিয়া হেরোইন, ৮৫৮ পিস ইয়াবা, ১৫ বোতল ফেনসিডিল ও ১১ কেজি ৭২০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭টি মামলা হয়েছে।
ডিসিএন বাংলা/আ.নি.