আজ (৬ ডিসেম্বর) মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৩৫ জনের। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ। সবশেষ ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার দশমিক ৬০ শতাংশ। এখন পর্যন্ত ১ কোটি ৫১ লাখ ১২ হাজার ৫৫০ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৬৮৫ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৪৮ শতাংশ।
আরও পড়ুনঃ করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ১০ জন
করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৩২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮৬ হাজার ২১০ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৫২ শতাংশ। এদিকে, ঢাকা জেলায় সবশেষ ২৪ ঘণ্টায় ৩ হাজার ১৫৮ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৭ জনের দেহে। শনাক্তের হার দশমিক ৫৩ শতাংশ।
ডিসিএন বাংলা/জা.ক.নি.