ডিসিএন বাংলা টেলিভিশন
করোনা ডেক্স
আজ (৩ ডিসেম্বর) শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে সারা দেশে কারও মৃত্যু হয়নি। ফলে মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৩৪ জনে অপরিবর্তিত রয়েছে।
আরও পড়ুনঃ ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু, বেড়েছে শনাক্ত
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১০ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৬২২ জনে। এ ছাড়া করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৬২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৬ হাজার ৫১ জন। ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৩১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১ হাজার ৫২৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট আক্রান্তের হার ১৩ দশমিক ৪৮ শতাংশ।
আরও পড়ুনঃ রাফি হত্যাকান্ডে প্রভাবিত হয়ে নিরপরাধ দুই যুবককে ফাঁসিয়ে দিয়েছে পুলিশ!
এর আগে গতকাল শুক্রবার করোনায় একজনের মৃত্যু হয়। এ ছাড়া আরও ১৫ জনের দেহে করোনা শনাক্ত হয়। দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর একই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। পরবর্তী সময়ে করোনার ডেলটা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় গত বছর জুন থেকে রোগীর সংখ্যা হুহু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল।
ডিসিএন বাংলা/জা.ক.নি.