কাজী এহসানুল হাসান সন্টু
ডিসিএন বাংলা টেলিভিশন
উল্লাপাড়া(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নে মোহনপুর খেলার মাঠ চত্বরে বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম এর সাথে চা আড্ডা ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় সভা হয়েছে।
এ চা আড্ডায় সভাপতিত্ব করেন উল্লাপাড়া উপজেলা মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ মক্কা। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া আসনের সংসদ সদস্য তানভীর ইমাম। এছাড়া উল্লাপাড়া এলজিইডির বাস্তবায়নে আটটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করা হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি. উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা. সিরাজগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম সহ সভাপতি আব্দুল বাতেন হিরু, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান কাকন, উল্লাপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্নাসহ উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন জিকো। অনুষ্ঠানের আগে উল্লাপাড়া এলজিইডির বাস্তবায়নে চর বর্ধনগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষের নির্মাণ উদ্বোধন করা হয়। একই সাথে গোনাইগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষের নির্মাণ, মোহনপুর ইউপি অফিস – এ্যালংজানী হাট রাস্তা উন্নয়ন, বংকিরাট রেল গেইট – কালিয়াকৈর রাস্তা, ভাদালিয়াকান্দি – এ্যালংজানী হাট, সাতবিলা – হাজীপুর রাস্তা, সাতবিলা জামে মসজিদ – হাজীপুর রাস্তা, মোহনপুর রেল গেইট – বর্ধনগাছা রাস্তা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর করা হয়।
ডিসিএন বাংলা/উ.নি.